progoti logoProgoti

Navigation Menu

ভৌতবিজ্ঞান

class-10 | 2024পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

ক-বিভাগ

.বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে । যেটি ঠিক সেটি লেখো ।:১৫x১=১৫

1.1।বায়োগ্যাসের মূল উপাদান হল—

()CH4
()CFC
()CO2
()CO
উত্তর: CH4

1.2।বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে—

()উচ্চচাপে এবং উচ্চ উষ্ণতায়
()উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়
()নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়
()নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রায়
উত্তর: নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়

1.3।STP–তে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা—

()3
()1
()2
()1.5
উত্তর: 2

1.4।আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়—

()1/2
()0
()1/273
()1
উত্তর: 1

1.5।প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হল—

()μ = a + b/λ
()μ = a + b/λ^2
()μ = aλ + b
()μ = a + bλ
উত্তর: μ = a + b/λ^2

1.6।বিবর্ধিত অসদবিম্ব গঠিত হয়—

()উত্তল দর্পণ দ্বারা
()উত্তল লেন্স দ্বারা
()সমতল দর্পণ দ্বারা
()অবতল লেন্স দ্বারা
উত্তর: উত্তল লেন্স দ্বারা

1.7।একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা—

()বৃদ্ধি পাবে
()হ্রাস পাবে
()প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে
()তারের দৈর্ঘ্য বৃদ্ধির ওপর নির্ভর করবে না
উত্তর: হ্রাস পাবে

1.8।5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে—

()6 কুলম্ব
()150 কুলম্ব
()300 কুলম্ব
()30 কুলম্ব
উত্তর: 150 কুলম্ব

1.9।86A222 → 84B210 বিক্রিয়াটিতে নিঃসৃত α ও β কণার সংখ্যা হবে যথাক্রমে—

()6α, 3β
()3α, 4β
()4α, 3β
()3α, 6β
উত্তর: 3α, 4β

1.10।মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক?

()C<N<O<F
()C>N>O>F
()O<N<C<F
()F>C>O>N
উত্তর: C>N>O>F

1.11।NaCl যৌগে Na ও Cl আয়নের ইলেকট্রন বিন্যাস হল—

()Na: 2,8,8 ; Cl: 2,8
()Na: 2,8,7 ; Cl: 2,8,7
()Na: 2,8,1 ; Cl: 2,8,7
()Na: 2,8 ; Cl: 2,8,8
উত্তর: Na: 2,8 ; Cl: 2,8,8

1.12।তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয়?

()রাসায়নিক পরিবর্তন হয়
()দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে
()উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে
()আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়
উত্তর: উষ্ণতা বৃদ্ধিতে সাধারণতঃ রোধ বাড়ে

1.13।যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল—

()NO2
()H2S
()HCl
()NH3
উত্তর: NH3

1.14।তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হল—

()Ag
()Mg
()Fe
()Au
উত্তর: Fe

1.15।কোন্ রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয়?

()CH4 + Cl2
()CH3Cl + Cl2
()CH2Cl2 + Cl2
()CHCl3 + Cl2
উত্তর: CH2Cl2 + Cl2

খ-বিভাগ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)::

2.1।ক্লোরিন পরমাণু (Cl) ওজোন অণুর (O3) বিনষ্টি ঘটায়—একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও।

উত্তর:Cl + O3 → ClO + O2

2.2।বায়ুমণ্ডলের কোন্ স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়?

উত্তর:মেসোস্ফিয়ার।

অথবা

আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন্ স্তরে অবস্থিত?

উত্তর:এক্সোস্ফিয়ার।

2.3।P বনাম 1/V লেখচিত্রের প্রকৃতি কী?

উত্তর:মূলবিন্দুগামী সরলরেখা।

2.4।পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো।

উত্তর:ব্যস্তানুপাতিক (d ∝ 1/T)।

2.5।অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুণাঙ্ক 24 × 10^-6 °C^-1 হলে, SI এককে এর মান কত?

উত্তর:24 × 10^-6 K^-1।

অথবা

কোন্ সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়?

উত্তর:চার্লসের সূত্র।

2.6।আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে?

উত্তর:কোনো পরিবর্তন হবে না। প্রতিসরাঙ্ক আপতন কোণের ওপর নির্ভর করে না।

2.7।উত্তল লেন্স থেকে f ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

উত্তর:লেন্স থেকে বস্তুর বিপরীত দিকে 2f এর চেয়ে বেশি দূরে (অসদ ও বিবর্ধিত)।

2.8।একটি বর্তনীতে 6Ω ও 3Ω রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে?

উত্তর:3Ω (সমান্তরালে ২Ω + শ্রেণিতে ১Ω)।

2.9।বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন্ সূত্র দ্বারা নির্ণীত হয়?

উত্তর:ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম।

2.10।নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

উত্তর:নিউক্লিয় চুল্লিতে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়।

অথবা

নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন?

উত্তর:সংযোজনের জন্য প্রয়োজনীয় অতি উচ্চ তাপমাত্রা সৃষ্টির জন্য।

2.11।বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো:

বামস্তম্ভডানস্তম্ভ
(১) নোবল্‌ গ্যাস(a) Cs
(২) ইনভার(b) Rn
(৩) সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল(c) কার্বন দ্বারা বিজারণ
(৪) ZnO + C → Zn + CO(d) একটি সংকর ধাতু
উত্তর:
বামস্তম্ভডানস্তম্ভ
নোবল্‌ গ্যাসRn
ইনভারএকটি সংকর ধাতু
সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলCs
ZnO + CZn + CO

2.12।জল ও বেঞ্জিনের মধ্যে কোন্টিতে KCl দ্রবীভূত হয়?

উত্তর:জল (KCl একটি আয়নীয় যৌগ)।

2.13।জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ তড়িদ্বারে জারণ ঘটে?

উত্তর:অ্যানোড।

অথবা

তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DC-এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়?

উত্তর:DC

2.14।HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন?

উত্তর:HCl জলে দ্রবীভূত হয়ে আয়নিত হয় এবং H3O+ ও Cl- আয়ন উৎপন্ন করে যারা তড়িৎ বহন করে।

2.15।অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো।

উত্তর:ইউরিয়া; সংকেত: CO(NH2)2

অথবা

সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো অধঃক্ষেপ পড়ে তার সংকেত কী?

উত্তর:Ag2S

2.16।মেলামাইন প্রস্তুতির জন্য কোন্ যৌগ ব্যবহৃত হয়?

উত্তর:ইউরিয়া।

2.17।C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো।

উত্তর:ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার।

2.18।LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো।

অথবা

1,1,2,2-টেট্রাব্রোমোইথেন এর গঠনমূলক সংকেত লেখো।

গ-বিভাগ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)::

3.1।Fire Ice এর সংকেত লেখো। এর থেকে কীভাবে মিথেন গ্যাস পাওয়া যায়?

উত্তর:সংকেত: 4CH4·23H2O। মিথেন হাইড্রেট কেলাসকে উত্তপ্ত করলে বা চাপ কমালে এটি বিয়োজিত হয়ে মিথেন গ্যাস মুক্ত করে।

3.2।-3°C উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 750cc। স্থির চাপে আয়তন 1 লিটার হলে চূড়ান্ত উষ্ণতা কত?

উত্তর:চ্যার্লসের সূত্রানুযায়ী (V1/T1 = V2/T2), 750/270 = 1000/T2। বা T2 = 360K = 87°C।

অথবা

4 atm চাপে ও 27°C উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত? (R=0.082)

উত্তর:PV = nRT অনুযায়ী, 4 × V = (8/2) × 0.082 × 300। বা V = 24.6 লিটার।

3.3।একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে ন্যূনতম চ্যুতিকোণ 20° হবে?

উত্তর:সমবাহু প্রিজমে A=60°। সূত্র δm = 2i - A অনুযায়ী, 20 = 2i - 60। বা i = 40°।

অথবা

2mm বেধের একটি কাঁচের ফলক (μ=1.5) অতিক্রম করতে আলোক রশ্মির কত সময় লাগবে?

উত্তর:কাঁচের বেগ v = c/μ = 2×10^8 m/s। সময় t = d/v = 0.002 / (2×10^8) = 10^-11 সেকেন্ড।