progoti logoProgoti

Navigation Menu

ভৌতবিজ্ঞান

class-10 | 2023পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

ক-বিভাগ

.বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন । (প্রতিটি প্রশ্নের মান -১):১৫x১=১৫

1.1।নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে ?

()CO2
()Ar
()CFC
()He
উত্তর: CFC

1.2।4g H2 গ্যাসের জন্য STP তে PV এর মান কত? (H = 1)

()RT
()2RT
()4RT
()0.5 RT
উত্তর: 2RT

1.3।12g C কে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে? ( C = 12, O = 16 )

()32g
()12 g
()16g
()44 g
উত্তর: 32g

1.4।তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে?

()1
()0
()3
()2
উত্তর: 2

1.5।প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল—

()হলুদ
()কমলা
()লাল
()বেগুনি
উত্তর: লাল

1.6।কোনও অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45° কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে—

()90°
()22.5°
()135°
()45°
উত্তর: 45°

1.7।পরিবাহিতাঙ্কের একক কোনটি ?

()mho.metre-1
()mho.metre
()ohm.metre-1
()ohm.metre
উত্তর: mho.metre-1

1.8।40 ohm রোধবিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 ampere তড়িৎ প্রবাহিত হলে, পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত ?

()0.5 volt
()2 volt
()8 volt
()6 volt
উত্তর: 8 volt

1.9।α, β ও γ-রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হল—

()γ > α > β
()γ > β > α
()α > β > γ
()β > γ > α
উত্তর: γ > β > α

1.10।দীর্ঘ পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে ?

()8
()32
()16
()18
উত্তর: 18

1.11।CaO গঠনে কয়টি ইলেকট্রন Ca পরমাণু থেকে O পরমাণুতে স্থানান্তরিত হয় ? (O=8, Ca=20)

()0
()1
()2
()3
উত্তর: 2

1.12।তড়িবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে নীচের কোনটি থাকে ?

()অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড
()অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
()অ্যালুমিনিয়াম সালফেট
()বিশুদ্ধ অ্যালুমিনা
উত্তর: বিশুদ্ধ অ্যালুমিনা

1.13।N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নীচের কোন যৌগদুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়?

()NaNO2 ও NH4Cl
()NaCl ও NH4NO3
()NaNO3 ও NH4Cl
()NaNO3 ও NH4NO3
উত্তর: NaNO2 ও NH4Cl

1.14।নীচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত ?

()ZnO
()ZnS
()ZnSO4
()ZnCO3
উত্তর: ZnS

1.15।নীচের কোনটি একটি অ্যালকোহল?

()CH3OCH3
()CH3CHO
()CH3COOH
()CH3CH2OH
উত্তর: CH3CH2OH

খ – বিভাগ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)::

2.1।বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয় ।

উত্তর:অক্সিজেন (O2) বা নাইট্রোজেন (N2)।

2.2।কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 kj/kg বলতে কী বোঝায় ?

উত্তর:এর অর্থ হলো ১ কেজি কয়লার সম্পূর্ণ দহনে ৩০,০০০ কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়।

অথবা

স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন ?

উত্তর:কারণ বায়ুশক্তি একটি অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস যা পরিবেশ দূষণ ঘটায় না।

2.3।0°C উষ্ণতায় আয়তন V0 হলে, চাপ স্থির রেখে ১°C উষ্ণতা বৃদ্ধিতে চার্লসের সূত্র অনুযায়ী আয়তন বৃদ্ধি কত?

উত্তর:আয়তন বৃদ্ধির পরিমাণ হবে V0/273।

2.4।STP তে 1 L H2 গ্যাস ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে ?

উত্তর:১ : ৪ (অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী আয়তনের অনুপাতেই অণুর সংখ্যা থাকে)।

2.5।কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয় ।

উত্তর:

অথবা

হিরে, লোহা ও রূপোকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও ।

উত্তর:হিরে > রুপো > লোহা

2.6।উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো ।

উত্তর:গাড়ির ভিউ ফাইন্ডার (Rear view mirror) হিসেবে ব্যবহৃত হয়।

2.7।অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর কোন্ পথে যায়?

উত্তর:মুখ্য ফোকাস দিয়ে যায়।

2.8।একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগে প্রবাহ কি একই হবে?

উত্তর:না, কারণ লোহা ও তামার রোধাঙ্ক আলাদা।

গ – বিভাগ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ::

3.1।মিথেন হাইড্রেট কী?

উত্তর:এটি একটি কঠিন ক্ল্যাথরেট যৌগ যেখানে জলের অণুর খাঁচায় মিথেন অণু আবদ্ধ থাকে (4CH4.23H2O)। একে 'ফায়ার আইস' বলা হয়।

3.2।17°C উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 cm3 আয়তন অধিকার করে। ওই চাপে 47°C উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে ?

উত্তর:চার্লসের সূত্র (V1/T1 = V2/T2) অনুযায়ী: ৫৮০/২৯০ = V2/৩২০। বা, V2 = ৬৪০ cm3।

অথবা

সমভরের দুটি গ্যাস STP তে যথাক্রমে 4480 ml এবং 5600 ml আয়তন অধিকার করে। গ্যাসদুটির মোলার ভরের অনুপাত কত?

উত্তর:মোলার ভরের অনুপাত আয়তনের ব্যস্তানুপাতিক। অনুপাত হবে ৫ : ৪।

3.3।আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি লেখো ।

উত্তর:নির্দিষ্ট একবর্ণী আলো ও নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় (sin i / sin r = μ)।

অথবা

পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো ।

উত্তর:১. প্রতিবিম্বটি অসদ ও সমশীর্ষ হবে। ২. প্রতিবিম্বটি বিবর্ধিত হবে।

3.4।বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো ।

উত্তর:হিটারের তার: উচ্চ রোধাঙ্ক ও উচ্চ গলনাঙ্ক। ফিউজ তার: উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক।