ভৌতবিজ্ঞান
class-10 | 2020পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটক-বিভাগ
১.বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখঃ:১৫x১=১৫
1.1।নীচের কোন গ্যাসটি ওজনস্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না ?
1.2।11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV এর মান –
1.3।নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH 4 +2O 2 → CO 2 + 2H 2 O , 10 মোল CH 4 পোড়াতে STP –তে কত আয়তন O 2 লাগবে ?
1.4।নীচের পদার্থ গুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক
1.5।একটি লাল ও বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপাতিত হয়ে জথক্রমে r ও v প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নীচের কোনটি ঠিক ?
1.6।একটি বিন্দু আলোক উৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পণে আপাতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হল
1.7।তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের
1.8।ফিউজ তারের বৈশিষ্ট্য হল-
1.9।α কণায় উপস্থিত
1.10।নীচের কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয় ?
1.11।নীচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই ?
1.12।Cu তরিৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন বিবৃতিটি ঠিক ?
1.13।সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের জলীয় দ্রবণে H 2 S গ্যাস চালনা করলে কি রঙ উৎপন্ন হয় ?
1.14।লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত হল –
1.15।নীচের কোন যৌগটির সঙ্গে NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয় ?
খ – বিভাগ
২.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষয়ণীয় )ঃ:
2.1।কোল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় ?
অথবা
বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়ালে বিশ্ব উষ্ণায়ন ঘটে।
2.2।একটি শক্তি উৎসের নাম লেখ যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়।
2.3।নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অনুগুলির বেগ সমান।
2.4।চার্লসের সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী ?
2.5।তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন।
অথবা
আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী?
2.6।গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায় ?
2.7।X –রশ্মির ব্যবহার লেখ।
2.8।এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
2.9।গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ?
2.10।পারমাণবিক চুল্লিতে কোন-ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় ?
অথবা
একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও।
2.11।বামপক্ষের সঙ্গে ডানপক্ষের সামঞ্জস্য বিধান করঃ
| বামপক্ষ | ডানপক্ষ |
|---|---|
| একটি ইউরেনিয়ামোত্তর মৌল | নেপচুনিয়াম |
| একটি অভিজাত মৌল | ক্রিপটন |
| ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় | জিঙ্ক |
| ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি | কপার |
| বামপক্ষ | ডানপক্ষ |
|---|---|
| একটি ইউরেনিয়ামোত্তর মৌল | নেপচুনিয়াম |
| একটি অভিজাত মৌল | ক্রিপটন |
| ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় | জিঙ্ক |
2.12।ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড –এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ?
2.13।তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম কর।
অথবা
পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি?
2.14।তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ?
2.15।উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবন ক্ষারীয় প্রকৃতির।
অথবা
শূন্যস্থান পূরণ কর : NaOH + H 2 S ——-+ H 2 O
2.16।ইউরিয়ার একটি ব্যবহার লেখ।
2.17।প্রপানোন –এর গঠন সংকেত লেখ।
অথবা
ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি ?
2.18।একটি বায়োডিগ্রেডেবেল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও।
গ – বিভাগ
৩.নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যনীয় )ঃ:
3.1।বায়ুমন্ডলের স্তর গুলির মধ্যে কোনটির চাপ সবচেয়ে বেশি কারণসহ লেখ।
3.2।27°C উষ্ণতায় 700mmHg চাপে 32g O 2 ও 44g CO 2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। (C= 12 , O = 16 )
অথবা
নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13°C উষ্ণতায় 520 cm3 আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700cm3 হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস।
3.3।একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা
অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কতৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
3.4।তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ কর।
3.5।একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করেনা।
অথবা
সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা কর।
3.6।দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে Na এর সঙ্গে , কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H এর সঙ্গে। (H, F ও Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1 , 9 ও 11 )
3.7।1100°C উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখ।
3.8।থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখ। এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো।
অথবা
CuSO 4 এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটির রাসায়নিক সমীকরণ লেখ। এই বিক্রিয়া থেকে ধাতুদের সক্রিয়তা শ্রেণিতে Cu ও Fe এর আপেক্ষিক অবস্থান সম্মন্ধে কী জানা যায় ?
3.9।নীচের যৌগগুলি থেকে একটি সমগনীয় শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের উর্দ্ধক্রমে সাজাওঃ CH 3 COOH , CH 3 CH 2 OH, CH 3 OCH 3, CH 3 OH, C 2 H 4, C 2 H 6 , CH 3 CH 2 CH 2 OH , C 3 H 4
অথবা
কার্যকরী গ্রুপ বলতে কী বোঝায় একটি উদাহরণ সহ লেখ।
ঘ – বিভাগ
৪.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যনীয় )ঃ:
4.1।অ্যাভোগ্যাড্রো সূত্রটি বিবৃত করো। কোনো নির্দিস্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন (V/n) প্রায় সমান এবং STP তে এর সীমান্ত মান 22.4 L mol-1। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগ্যাড্রো সূত্রে উপনীত হওয়া যায় ?
4.2।A ও B পরস্পর বিক্রিয়া করে রাসায়নিক সমীকরণ 2A + B = 2C অনুযায়ী C উৎপন্ন করে। A ও B এর বাস্পঘনত্ব যথাক্রমে 32 ও 16 হলে C এর বাস্পঘনত্ব নির্ণয় কর।
অথবা
2ZnS + 3O 2 → 2ZnO + 2SO 2 সমীকরণ অনুযায়ী 100 মোল ZnS থেকে কত গ্রাম ZnO এবং কত মোল SO 2 উৎপন্ন হবে ?
4.3।তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গানিতিক রূপটি একক সহ লেখো।
অথবা
কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লেখো
4.4।আলোকের বিচ্ছুরণ কী ? একটি কাচফলকের ওপর 45° কোণে আপাতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কী ?
4.5।একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30° কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45° কোণে নির্গত হয় তাহলে চ্যুতি কোণ কত ?
অথবা
বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 Å হলে 1.5 প্রতিসারঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে ?
4.6।সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী A ও B এর রোধাঙ্ক যথাক্রমে 1.6✕10^-8 ও 3.2✕10^-8। প্রস্থচ্ছেদের অনুপাত কী হলে এদের প্রত্যেকটির মধ্যে প্রবাহ মাত্রা একই হবে ?
অথবা
দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সাথে সমান্তরালে যোগ করা হল। অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো।
4.7।তড়িৎক্ষমতা বলতে কী বোঝায় ? একটি বাল্বের রেটিং লেখা আছে 220V – 100W –এর অর্থ কী ?
4.8।তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় ? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক।
4.9।হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্যের উল্লেখ করো।
অথবা
নির্দেশমতো সাজাওঃ (a) Na, K, Li, Rb কে ব্যাসার্ধের নিম্নক্রমে (b) S, O, Te, Se কে তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রমে (c) Ca, Be, Sr, Mg কে বিজারণ ক্ষমতার নিম্নক্রমে
4.10।কীসের ভিত্তিতে তড়িৎবিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎবিশ্লেষ্য হিসেবে শ্রেণিবিভাগ করা হয়েছে ? তীব্র তড়িৎবিশ্লেষ্যের একটি উদাহরণ দাও।
4.11।অ্যামোনিয়া কে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখো। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণও লেখো।
4.12।দুটি ভিন্ন জৈবযৌগ A ও B একই আণবিক সংকেত, C 2 H 6 O সম্পন্ন। A সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন দেয় কিন্তু B দেয় না। গঠন সংকেত ও সমীকরণ লেখ।
অথবা
ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত ও সমীকরণ লেখো। সি এন জি (CNG) এর একটি ব্যবহার উল্লেখ করো।