ভৌতবিজ্ঞান
class-10 | 2019পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটবিভাগ – ক
১.সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো:১৫x১=১৫
1.1।নীচের কোণ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?
1.2।STP-তে 2.24 L অধিকার করে –
1.3।1 মোল C , 1 মোল O 2 –এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO 2 –এর কতগুলি অনু উৎপন্ন হবে ?
1.4।কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুনাঙ্ক আছে ?
1.5।প্রদত্ত কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
1.6।প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে , কৌণিক চ্যুতির মান হবে –
1.7।অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I হলে নীচের কোনটি সত্য ?
1.8।তড়িৎচালক বল (V) , কার্য (W) ও আধান (Q) -এর মধ্যে সম্পর্কটি হল –
1.9।তেজস্ক্রিয় পরমাণু থেকে β-কনা নিঃসরনের ফলে উৎপন্ন পরমাণুর –
1.10।দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেনিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত ?
1.11।নীচের কোন যৌগটি কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত ?
1.12।প্রদত্ত কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক ?
1.13।নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয় ?
1.14।প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত ?
1.15।প্রদত্ত কোনটি দুটি কার্বন পরমানুযুক্ত অ্যালকিল গ্রুপ ?
বিভাগ–খ
২.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
2.1।জ্বালানির তাপনমুল্যের একক লেখো।
অথবা
স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?
2.2।ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ?
2.3।অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অনুগুলির আয়তন গন্য করা হয়।
2.4।STP –তে কত গ্রাম N 2 গ্যাসের আয়তন ও চাপের গুনফল 224L অ্যাটমোস্ফিয়ার ? [N = 14]
2.5।কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কনাগুলির স্থান পরিবর্তন হয়।
অথবা
কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি ?
2.6।একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কত হবে ?
2.7।একটি প্রিজমের কয়টি আয়তকার তল আছে ?
2.8।একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও।
2.9।একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে?
2.10।নিুক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ কর।
অথবা
নিুক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে?
2.11।বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান কর :
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| অক্সাইডের আস্তরন দ্বারা জলীয় বাষ্পের আক্রমন থেকে সুরক্ষিত থাকে | Al |
| দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু | Li |
| ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির ওপরে ধীরে ধীরে ছোপ ধরে | Cu |
| দীর্ঘ পর্যায় সারণির শ্রেনি 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধ যুক্ত মৌল | Be |
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| অক্সাইডের আস্তরন দ্বারা জলীয় বাষ্পের আক্রমন থেকে সুরক্ষিত থাকে | Al |
2.12।N 2 অণুর লুইস ডট চিত্র অংকন কর।
2.13।তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ?
অথবা
প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়ায় লেখো।
2.14।পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয় ?
2.15।নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রঙ উৎপন্ন হয়?
2.16।সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধ:ক্ষেপ পড়ে তার সংকেত লেখো।
অথবা
উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো।
2.17।মিথেন অনুতে H-C-H বন্ধন কোণের মান কত ?
অথবা
CH 3 CH 2 COOH এর IUPAC নাম লেখো।
2.18।CNG এর শিল্প উৎস কি ?
বিভাগ-গ
৩.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
3.1।স্থিতিশীল উন্নয়নের ধারণা কী ?
3.2।কোনো গ্যাসের 1 গ্রাম 7°C উষ্ণতায় ও 2 অ্যাটমোস্ফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো।
অথবা
STP তে নির্দিস্ট ভরের একটি গ্যাস 273cm 3 আয়তন অধিকার করে। কত চাপে 27°C উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm 3 আয়তন অধিকার করবে ?
3.3।কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে ?
অথবা
উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টিত্রুটি প্রতিকার করা হয় ?
3.4।r 1 ও r 2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদা ভাবে যুক্ত করে দেখা গেল r 1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা r 2 এর মধ্যদিয়ে প্রবাহ মাত্রার ছয়গুন। r 1 ও r 2 এর অনুপাত নির্ণয় করো।
3.5।কোশেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেছেন ?
অথবা
তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম– ব্যাখ্যা কর।
3.6।দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো।
3.7।দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও।
3.8।জিংক ব্লেন্ডকে জিংক –এর খনিজ ও আকরিক দুই – ই বলা যায় কেন?
অথবা
লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো।
3.9।মিথেনকে অক্সিজেনে দহন করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।
অথবা
অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল এর একটি করে ব্যবহার উল্লেখ করো।
বিভাগ – ঘ
৪.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
4.1।কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায় ? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো।
4.2।উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe 2 O 3 –কে বিজারিত করে 558g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe 2 O 3 লাগবে ? (Fe = 55.8 ,Al = 27, O=16)
অথবা
32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম NH 3 , 33.3g CaCl 2 ও 10.8 গ্রাম H 2 O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহন করল? এই বিক্রিয়ায় কত মোল NH 3 এবং STP তে কত লিটার NH 3 উৎপন্ন হল ?
4.3।গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে ? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী।
অথবা
তামার দৈর্ঘ্য প্রসারণ গুনাংক 17 ✕ 10^-6 /°C বলতে কী বোঝায় ? এই মান কেলভিন স্কেলে একই থাকে কেন ?
4.4।দন্ত চিকিৎসকেরা কি ধরনের দর্পন ব্যবহার করেন ? কাঁচফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয়না কেন ?
4.5।একটি উত্তল লেন্স থেকে 20cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত ?
অথবা
একটি বস্তুর দৈর্ঘ্য 5 cm। এটিকে উত্তল লেন্সের সামনে 2cm দূরে রেখে 10 cm দৈর্ঘ্যের একটি প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত?
4.6।জলবিদ্যুৎ উৎপাদনে ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।
4.7।একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে ?
অথবা
220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো ।
4.8।কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে α কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হবে কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়না কেন ব্যাখ্যা করো।
4.9।ডোবেরাইনার – এর ত্রয়ী সূত্রটি লেখো। Cl, Br, I, F –কে তাদের ক্রম বর্ধমান জারণ ক্ষমতার উর্ধক্রমে সাজাও।
অথবা
মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ন সিদ্ধান্তটি কী? পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী ?
4.10।ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষন পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?
4.11।ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহিত রাসায়নিক পদার্থ গুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো।
4.12।(A) ও (B) 2 টি করে কার্বন পরমানুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া (A) –তে অনু প্রতি 1 অনু ব্রোমিন ও (B) –তে অনু প্রতি 2 অনু ব্রোমিন যুক্ত হয়। (A) ও (B) –এর গঠন সংকেত লেখো।
অথবা
অ্যাসিটিক অ্যাসিড –এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্যাকেজিং –এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন ?