জীবন বিজ্ঞান
class-10 | 2024পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটবিভাগ ক
১.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো:১ ✕ ১৫ = ১৫
১.১।নীচের সঠিক জোড়াটি নির্বাচন করো –
১.২।হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্যের ক্ষেত্রে কোনগুলি সঠিক?
| হরমোন | স্নায়ুতন্ত্র |
|---|---|
| I, হরমোন ভৌত সমন্বায়ক | স্নায়ুতন্ত্র রাসায়নিক সমন্বায়ক |
| II, হরমোনের কাজ ধীরগতিতে হয় | স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক |
| III, হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী | স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী |
| IV, হরমোন কাজের শেষে অপরিবর্তিত থাকে | স্নায়ুতন্ত্র কাজের শেষে নষ্ট হয়s |
১.৩।বাইসেপস, পাইরিফরমিস্ ও ল্যাটিসিমাস ডর্সাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো –
১.৪।মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে?
১.৫।সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নীচের কোন ঘটনাটি ঘটে?
১.৬।ক্রোমোজোমের কোন অংশটি মাঝখানে বা প্রান্তে অবস্থান করতে পারে?
১.৭।মটরগাছের ফুলের বর্ণের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী?
১.৮।F2 জনুতে BBRR, BBrr, bbRR ও bbrr জিনোটাইপ চারটির অনুপাত কী?
১.৯।বাহক মাতা ও স্বাভাবিক পিতার সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত?
১.১০।নীচের কোনটি ইক্যুয়াসের (আধুনিক ঘোড়া) বৈশিষ্ট্য?
১.১১।নীচের কোনটি ডারউইনের মতবাদের একটি সিদ্ধান্ত?
১.১২।উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের অভিযোজিত বৈশিষ্ট্যটি কী?
১.১৩।নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর কোন ধাপের সঙ্গে সংশ্লিষ্ট?
১.১৪।মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হটস্পটের অন্তর্ভুক্ত?
১.১৫।গরুমারা, নীলগিরি ও কুলিক যথাক্রমে কী ধরনের সংরক্ষণ?
বিভাগ খ
•শূন্যস্থান পূরণ করো:
২.১।অ্যাক্সনের মেডুলারি সিদ ও নিউরিলেম্মার মাঝে ডিম্বাকার ________ দেখা যায়।
২.২।_________ বিভাজনে বেমতত্ত্ব ও ক্রোমোজোম গঠিত হয় না।
২.৩।জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের _________ জিনের উপস্থিতি নিশ্চিত করে।
২.৪।পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো ________।
২.৫।হাঁপানির সময় শ্বাসনালীর প্রাচীর থেকে অধিক পরিমাণে ________ ক্ষরণ ঘটে।
২.৬।ডিটারজেন্টের _________ জলাশয়ের জলে মিশলে ইউট্রফিকেশন ঘটে।
•সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:
২.৭।ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন।
২.৮।হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোশবিভাজন ঘটে।
২.৯।BbRr জিনোটাইপযুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস।
২.১০।নিষ্ক্রিয় অংগসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।
২.১১।ক্রায়োসংরক্ষণে তরল নাইট্রোজেন ও -196℃ উষ্ণতা ব্যবহার করা হয়।
২.১২।অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে আলোকসুবেদী কোশ থাকে না, সেটি হলো অন্ধবিন্দু।
•স্তম্ভ মেলাও:
| A স্তম্ভ | B স্তম্ভ |
|---|---|
| ২.১৩ অ্যাড্রেনালিন | (ক) বায়ুদূষক |
| ২.১৪ স্বপরাগযোগ | (খ) হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত সমুদ্রের জল |
| ২.১৫ ফুলের অবস্থান কাক্ষিক | (গ) মানব বিকাশের বয়ঃসন্ধি দশা |
| ২.১৬ গরম তরল স্যুপ | (ঘ) বাহকের প্রয়োজন নেই |
| ২.১৭ SPM | (ঙ) মানব বিকাশের বার্ধক্য দশা |
| ২.১৮ অস্থির ভঙ্গুরতা | (চ) হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায় |
| A স্তম্ভ | B স্তম্ভ |
|---|---|
| অ্যাড্রেনালিন | হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায় |
| স্বপরাগযোগ | বাহকের প্রয়োজন নেই |
| ফুলের অবস্থান কাক্ষিক | প্রকট বৈশিষ্ট্য |
| গরম তরল স্যুপ | হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত সমুদ্রের জল |
| SPM | বায়ুদূষক |
| অস্থির ভঙ্গুরতা | মানব বিকাশের বার্ধক্য দশা |
বিভাগ গ
৩.১।ইনসুলিন হরমোনের ভূমিকা কী (গ্লুকোজের ভাঙন ও রূপান্তর)?
৩.২।মায়োপিয়া ও হাইপারোপিয়ার কারণ ও লক্ষণ তুলনা করো।
৩.৩।প্রজননিক গমনের দুটি সামুদ্রিক উদাহরণ দাও।
৩.৮।অ্যালিল ও লোকাস ব্যাখ্যা করো।
৩.১২।রুইমাছ কীভাবে জলে ভাসে বা ডুবে যায়?
৩.১৩।মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত ও উৎপন্ন পদার্থ কী কী?
বিভাগ ঘ
৪.১।একটি নিউরোনের চিত্র অঙ্কন করো (ডেনড্রন, মায়োলিন আবরণী, সোয়ান কোশ, র্যানভিয়ারের পর্ব)।
৪.১ (অথবা)।ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করো (সেন্ট্রোমিয়ার, স্যাটেলাইট, টেলোমিয়ার)।
৪.৪।মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠন থেকে অভিব্যক্তির কী তথ্য পাওয়া যায়?
৪.৬।জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্যের ভূমিকা কী?