progoti logoProgoti

Navigation Menu

জীবন বিজ্ঞান

class-10 | 2023পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ ক

.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো:১ ✕ ১৫ = ১৫

১.১।নীচের কোনটি অ্যাক্সনের গঠনসংক্রান্ত বৈশিষ্ট্য নয়?

()র‍্যানভিয়ারের পর্ব
()মায়োলিন সিদ্
()নিজল দানা
()সোয়ান কোশ
উত্তর: নিজল দানা

১.২।নীচের কোনটি ADH হরমোনের কাজ?

()উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়
()পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে
()যকৃত ও পেশিকোশে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে
()স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে
উত্তর: উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়

১.৩।অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম কয়টি?

()3
()4
()5
()6
উত্তর: 4

১.৪।নিুক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নীচের কোনটি সঠিক?

()S-C যুক্ত শর্করা + ফসফরিক অ্যাসিড
()N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড
()5-C যুক্ত শর্করা + N2 যুক্ত ক্ষারক
()5-C যুক্ত শর্করা + N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড
উত্তর: 5-C যুক্ত শর্করা + N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড

১.৫।ইতরপরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নীচের কোন জোড়টি সঠিক?

()বায়ুপরাগী - আম
()জলপরাগী - ধান
()পতঙ্গ - পরাগী - হাইড্রিলা
()পক্ষিপরাগী - পলাশ
উত্তর: পক্ষিপরাগী - পলাশ

১.৬।ফার্ণের জনুক্রমে নীচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়?

()প্রোথ্যালাস
()সোরাস
()রেণুস্থলী
()রেণুমাতৃকোশ
উত্তর: প্রোথ্যালাস

১.৭।F2 জনুতে উৎপন্ন BbRr ও BBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কী?

()2:1
()4:1
()1:2
()1:1
উত্তর: 4:1

১.৮।হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ কোনটি?

()YYrr, Yyrr
()YYRr, YyRR
()yyRR, yyRr
()YYRR. Yyrr
উত্তর: YYrr, Yyrr

১.৯।অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি?

()2:1:1
()1:1:1
()1:2:1
()1:2:2
উত্তর: 1:2:1

১.১০।নীচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়?

()অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণ
()জীবনসংগ্রাম
()প্রকরণ
()প্রাকৃতিক নির্বাচন
উত্তর: অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণ

১.১১।সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো –

()গঠনগত ভিন্ন কার্যগত অভিন্ন
()উৎপত্তি কার্যগত ভিন্ন গঠন অভিন্ন
()গঠন কার্যগত অভিন্ন উৎপত্তি ভিন্ন
()উৎপত্তি ও গঠনগত অভিন্ন কার্যগত ভিন্ন
উত্তর: উৎপত্তি ও গঠনগত অভিন্ন কার্যগত ভিন্ন

১.১২।মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলো কী কী?

()অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড
()জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন
()মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড
()নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড
উত্তর: জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন

১.১৩।নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো –

()স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন
()অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন
()নাইট্রোজেন স্থিতিকরণ → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → ডিনাইট্রিফিকেশন
()নাইট্রিফিকেশন → স্থিতিকরণ → ডিনাইট্রিফিকেশন → অ্যামোনিফিকেশন
উত্তর: নাইট্রোজেন স্থিতিকরণ → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → ডিনাইট্রিফিকেশন

১.১৪।বিশ্ব উন্নায়ন এবং জলবায়ুর পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত প্রজাতি কোনটি?

()একশৃঙ্গ গন্ডার
()রয়্যাল বেঙ্গল টাইগার
()মেরুভল্লুক
()শকুন
উত্তর: মেরুভল্লুক

১.১৫।খাদ্যশৃংখলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে কী ঘটে?

()জীববিবর্ধন
()ইউট্রফিকেশন
()বিশ্ব উষ্ণায়ন
()বধিরত্ব
উত্তর: জীববিবর্ধন

বিভাগ খ

শূন্যস্থান পূরণ করো:

২.১।ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের ______________ দ্বারা নিয়ন্ত্রিত হয়।

উত্তর:তীব্রতা

২.২।_______________কোশবিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে।

উত্তর:মিয়োসিস

২.৩।বীজের কুঞ্চিত আকার একটি ____________ বৈশিষ্ট্য।

উত্তর:প্রচ্ছন্ন

২.৪।উটের RBCর আকৃতি __________ হওয়ায় এটি অধিক জলক্ষয় সহন করতে পারে।

উত্তর:ডিম্বাকার

২.৫।বায়ুদূষণের সংগে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো ________________।

উত্তর:অ্যাজমা বা হাঁপানি

২.৬।নীলগিরি ও _____________ উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ।

উত্তর:সুন্দরবন
সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:

২.৭।অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়।

উত্তর:মিথ্যা

২.৮।চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোশবিভাজন অনিয়ন্ত্রিত হয়।

উত্তর:সত্য

২.৯।YyRR জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়।

উত্তর:মিথ্যা

২.১০।বনে বিভিন্ন বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই দেখা যায়।

উত্তর:মিথ্যা

২.১১।নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস।

উত্তর:সত্য

২.১২।ট্রাইসেপ্‌স একটি ফ্লেক্সর পেশি।

উত্তর:মিথ্যা
স্তম্ভ মেলাও:

A স্তম্ভB স্তম্ভ
২.১৩ মেনিনজেস(ক) পায়ের আঙুলের সংখ্যা হ্রাস
২.১৪ যৌন জনন(খ) দ্বীপভূমির নিমজ্জন
২.১৫ রোলার জিভ(গ) সেন্ট্রোমিয়ার
২.১৬ ঘোড়ার বিবর্তন(ঘ) টেলোমিয়ার
২.১৭ সুন্দরবনের সমস্যা(ঙ) মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড রক্ষা
২.১৮ ক্রোমোজোম ও বেমতন্তু সংযোগ(চ) অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত
উত্তর:
A স্তম্ভB স্তম্ভ
মেনিনজেসমস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড রক্ষা
যৌন জননগ্যামেট মিলন
রোলার জিভঅটোজোম দ্বারা নিয়ন্ত্রিত
ঘোড়ার বিবর্তনপায়ের আঙুলের সংখ্যা হ্রাস
সুন্দরবনের সমস্যাদ্বীপভূমির নিমজ্জন
ক্রোমোজোম ও বেমতন্তু সংযোগসেন্ট্রোমিয়ার

বিভাগ গ

৩.১।হাঁচি ও কাশি প্রতিবর্ত কীভাবে বিপদ এড়াতে সাহায্য করে?

উত্তর:হাঁচি ধুলোবালি ও বিষাক্ত গ্যাস বের করে নাসাপথ পরিষ্কার রাখে। কাশি শ্বাসনালীতে আটকে যাওয়া অবাঞ্ছিত বস্তু বের করে ফুসফুস রক্ষা করে।

৩.২।জিব্বেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্‌গম ঘটায়?

উত্তর:এটি বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে উৎসেচকের সক্রিয়তা বাড়ায়, যা অঙ্কুরোদ্‌গমে সাহায্য করে। এছাড়া পর্বমধ্যের দৈর্ঘ্য বাড়িয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়।

৩.৪।গ্যাংলিয়া ও সাইন্যাপস ব্যাখ্যা করো।

উত্তর:গ্যাংলিয়া হলো স্নায়ুকোশের কোষদেহগুলির সমষ্টি। সাইন্যাপস হলো দুটি নিউরোনের সংযোগস্থল যেখানে উদ্দীপনা প্রেরিত হয়।

৩.৭।স্পাইরোগাইরার খন্ডীভবন প্রক্রিয়াটি কী?

উত্তর:এটি একধরণের অঙ্গজ জনন যেখানে শৈবালের দেহ খন্ডে বিভক্ত হয় এবং প্রতিটি খন্ড অপত্য জীবে পরিণত হয়।

৩.১০।বাবা বর্ণান্ধ এবং মাতা স্বাভাবিক হলে সন্তানদের ফলাফল কী হবে?

উত্তর:ছেলেরা ১০০% স্বাভাবিক হবে এবং মেয়েরা ১০০% স্বাভাবিক কিন্তু বর্ণান্ধতার বাহক হবে।

৩.১৩।প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর:পরিবেশের প্রতিকূলতায় বেঁচে থাকার জন্য অনুকূল বৈশিষ্ট্যসম্পন্ন জীবকে প্রকৃতির বেছে নেওয়ার প্রক্রিয়াকেই প্রাকৃতিক নির্বাচন বলে।

৩.১৭।JFM এবং PBR এর একটি করে ভূমিকা লেখো।

উত্তর:JFM বনদপ্তরকে বনভূমি বিনাশ রোধে সাহায্য করে। PBR স্থানীয় মানুষকে জীববৈচিত্র্য সংরক্ষণে অংশীদার করে তোলে।