ইতিহাস
class-10 | 2018পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটবিভাগ – ‘ক’
১.সঠিক উত্তরটি নির্বাচন করো:২০x১ =২০
১.১।‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি—
১.২।‘সোমপ্রকাশ’ ছিল একটি—
১.৩।‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন—
১.৪।সতীদাহ প্রথা রদ হয়—
১.৫।সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন—
১.৬।কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল —
১.৭।ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়—
১.৮।১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন—
১.৯।ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে—
১.১০।ভারত সভার প্রথম সভাপতি ছিলেন—
১.১১।বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল—
১.১২।‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’ -এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন—
১.১৩।বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল—
১.১৪।বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন—
১.১৫।রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়—
১.১৬।‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন—
১.১৭।সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদলের নাম ছিল—
১.১৮।দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন—
১.১৯।স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় —
১.২০।গোয়া ভারতভুক্ত হয়—
বিভাগ – ‘খ’
২.যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে):১৬x১=১৬
উপবিভাগ : ২.১
•একটি বাক্যে উত্তর দাও:
২.১.১।‘ভারতমাতা’ চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত ?
২.১.২।নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০) কোথায় প্রতিষ্ঠিত হয় ?
২.১.৩।ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
২.১.৪।মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ?
উপবিভাগ : ২.২
•ঠিক বা ভুল নির্ণয় করো:
২.২.১।মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।
২.২.২।ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন।
২.২.৩।ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম।
২.২.৪।বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর।
উপবিভাগ : ২.৩
২.৩ক-স্তম্ভ খ-স্তম্ভ:
২.৩।ক-স্তম্ভ খ-স্তম্ভ মেলাও
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
|---|---|
| জহরলাল নেহেরু | অসহযোগ আন্দোলন |
| বীরেন্দ্রনাথ শাসমল | পুনা চুক্তি (১৯৩২) |
| কালীপ্রসন্ন সিংহ | ‘লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ |
| ড. আম্বেদকর | হুতুম পেঁচার নকশা |
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
|---|---|
| জহরলাল নেহেরু | ‘লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ |
| বীরেন্দ্রনাথ শাসমল | অসহযোগ আন্দোলন |
| কালীপ্রসন্ন সিংহ | হুতুম পেঁচার নকশা |
| ড. আম্বেদকর | পুনা চুক্তি (১৯৩২) |
উপবিভাগ : ২.৪
•প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো:
২.৪.১।চুয়াড় বিদ্রোহের এলাকা
২.৪.২।মুন্ডা বিদ্রোহের এলাকা
২.৪.৩।মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্র ঝাঁসি
২.৪.৪।দেশীয় রাজ্য জুনাগড়
উপবিভাগ : ২.৫
•নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১।বিবৃতি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।
ব্যাখ্যা ১ : কারণ শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল।
ব্যাখ্যা ২ : কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।
ব্যাখ্যা ৩ : কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
২.৫.২।বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ‘তিন আইন’ পাস করে।
ব্যাখ্যা ১ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমান-খ্রীষ্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।
ব্যাখ্যা ২ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা।
ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা।
২.৫.৩।বিবৃতি : রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না।
ব্যাখ্যা ১ : কারণ, এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।
ব্যাখ্যা ২ : কারণ, এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
ব্যাখ্যা ৩ : কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।
২.৫.৪।বিবৃতি : সরলা দেবী চৌধুরানি লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যাখ্যা ১ : বিদেশি পণ্য বিক্রির জন্য।
ব্যাখ্যা ২ : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য।
বিভাগ – ‘গ’
৩.দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি):১১x২ =২২
৩.১।পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ?
৩.২।স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয় ?
৩.৩।‘মেকলে মিনিট’ কী ?
৩.৪।সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল ?
৩.৫।দুদু মিঞা স্মরণীয় কেন ?
৩.৬।নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল ?
৩.৭।‘মহারানীর ঘোষণাপত্র’ -এর (১৮৫৮) মূল উদ্দেশ্য কী ছিল ?
৩.৮।ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় ?
৩.৯।বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল ?
৩.১০।বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ?
৩.১১।‘একা’ আন্দোলন শুরু হয় কেন ?
৩.১২।বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় ?
৩.১৩।অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠা হয় ?
৩.১৪।দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ?
৩.১৫।কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন ?
৩.১৬।রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩) কেন গঠিত হয়েছিল ?
বিভাগ – ‘ঘ’
৪.সাত-আটটি বাক্যে যে-কোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও):৬x৪=২৪
উপবিভাগ : ঘ.১
৪.১।‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?
৪.২।এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল ?
উপবিভাগ : ঘ.২
৪.৩।কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন ?
৪.৪।১৮৫৭ – এর মহাবিদ্রোহকে কী সামন্ত শ্রেণির বিদ্রোহ বলা যায় ?
উপবিভাগ : ঘ.৩
৪.৫।বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল ?
৪.৬।শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রনী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল ?
উপবিভাগ : ঘ.৪
৪.৭।সংক্ষিপ্ত টীকা লেখো : দেশবিভাগ (১৯৪৭) জনিত উদবাস্তু সমস্যা।
৪.৮।হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল ?
বিভাগ – ‘ঙ’
৫.পনেরো-ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:১x৮=৮
৫.১।ঊনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল ?
৫.২।মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫.৩।বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।