progoti logoProgoti

Navigation Menu

ইতিহাস

class-10 | 2017পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ – ‘ক’

১.সঠিক উত্তরটি নির্বাচন করো:২০×১=২০

১.১।ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেন—

(ক)ফরাসিরা
(খ)পোর্তুগিজরা
(গ)ওলন্দাজরা
(ঘ)ইংরেজরা
উত্তর: ইংরেজরা

১.২।বিপিনচন্দ্র পাল লিখেছেন—

(ক)জীবনস্মৃতি
(খ)এ নেশন ইন মেকিং
(গ)আনন্দমঠ
(ঘ)সত্তর বৎসর
উত্তর: সত্তর বৎসর

১.৩।‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন—

(ক)কৃষ্ণচন্দ্র মজুমদার
(খ)দ্বারকানাথ বিদ্যাভূষণ
(গ)উমেশচন্দ্র দত্ত
(ঘ)শিশির কুমার ঘোষ
উত্তর: উমেশচন্দ্র দত্ত

১.৪।সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়—

(ক)1713 খ্রিস্টাব্দে
(খ)1913 খ্রিস্টাব্দে
(গ)1813 খ্রিস্টাব্দে
(ঘ)1823 খ্রিস্টাব্দে
উত্তর: 1823 খ্রিস্টাব্দে

১.৫।নববিধান প্রতিষ্ঠা করেছিলেন—

(ক)কেশব চন্দ্র সেন
(খ)স্বামী বিবেকানন্দ
(গ)মহির্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ)দয়ানন্দ সরস্বতী
উত্তর: কেশব চন্দ্র সেন

১.৬।সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন—

(ক)চুয়াড় বিদ্রোহ
(খ)মুন্ডা বিদ্রোহ
(গ)কোল বিদ্রোহ
(ঘ)সাঁওতাল হুল
উত্তর: কোল বিদ্রোহ

১.৭।1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়—

(ক)চারটি স্তরে
(খ)দুটি স্তরে
(গ)পাঁচটি স্তরে
(ঘ)তিনটি স্তরে
উত্তর: তিনটি স্তরে

১.৮।1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন—

(ক)সুভাষচন্দ্র বসু
(খ)বি ডি সাভারকার
(গ)জওহরলাল নেহেরু
(ঘ)রাসবিহারী বসু
উত্তর: বি ডি সাভারকার

১.৯।ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—

(ক)ভারত সভা
(খ)ভারতের জাতীয় কংগ্রেস
(গ)বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ)লন্ডন হোল্ডার্স সোসাইটি
উত্তর: ভারত সভা

১.১০।‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন—

(ক)অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ)রবীন্দ্রনাথ ঠাকুর
(গ)গগনেন্দ্রনাথ ঠাকুর
(ঘ)নন্দলাল বসু
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর

১.১১।ভারতে ‘হাফ টোন’ পদ্ধতি প্রবর্তন করেন—

(ক)সুকুমার রায়
(খ)পঞ্চানন কর্মকার
(গ)চার্লস উইলকিন্স
(ঘ)উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

১.১২।বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন—

(ক)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ)স্বামী বিবেকানন্দ
(গ)দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ)রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১.১৩।‘একা’ আন্দোলনের নেতা ছিলেন—

(ক)মাদারি পাসি
(খ)ডঃ আম্বেদকর
(গ)বাবা রামচন্দ্র
(ঘ)মহাত্মা গান্ধী
উত্তর: মাদারি পাসি

১.১৪।নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল—

(ক)1920 খ্রিস্টাব্দে
(খ)1917খ্রিস্টাব্দে
(গ)1927খ্রিস্টাব্দে
(ঘ)1929খ্রিস্টাব্দে
উত্তর: 1920 খ্রিস্টাব্দে

১.১৫।বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল—

(ক)পাঞ্জাবে
(খ)মাদ্রাজে
(গ)বোম্বাই-এ
(ঘ)গুজরাটে
উত্তর: গুজরাটে

১.১৬।বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল—

(ক)1904 খ্রিস্টাব্দে
(খ)1911 খ্রিস্টাব্দে
(গ)1906 খ্রিস্টাব্দে
(ঘ)1905 খ্রিস্টাব্দে
উত্তর: 1905 খ্রিস্টাব্দে

১.১৭।মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে—

(ক)তমলুক
(খ)সুতাহাটা
(গ)বরিশালা
(ঘ)পুরুলিয়া
উত্তর: তমলুক

১.১৮।দিপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন—

(ক)বাসন্তী দেবী
(খ)বীণা দাস
(গ)লীলা নাগ (রায়)
(ঘ)কল্পনা দত্ত
উত্তর: লীলা নাগ (রায়)

১.১৯।ভারতের ‘লৌহমানব’ বলা হয়—

(ক)মোহাত্মা গান্ধীকে
(খ)রাজেন্দ্র প্রসাদ কে
(গ)মোহম্মদ আলি জিন্নাহকে
(ঘ)সর্দার বল্লভভাই প্যাটেলকে
উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেলকে

১.২০।‘এ ট্রেন টু পাকিস্তান’ লিখেছেন—

(ক)ভি পি মেনন
(খ)খুশবন্ত সিং
(গ)সলমন রুশদি
(ঘ)জওহরলাল নেহেরু
উত্তর: খুশবন্ত সিং

বিভাগ – ‘খ’

২.নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16 টি প্রশ্নের উত্তর দাও):১৬×১=১৬

উপবিভাগ : ২.১

২.১একটি বাক্যে উত্তর দাও:

২.১.১।‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর:দ্বারকানাথ বিদ্যাভূষণ।

২.১.২।সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?

উত্তর:সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায় বা লেখ্যাগারে বা আর্কাইভ-এ।

২.১.৩।বাংলায় কোন শতকের নবজাগরণের শতক বলা হয় ?

উত্তর:উনিশ শতকের নবজাগরণের শতক বলা হয়।

২.১.৪।‘উলগুলান’ বলতে কী বোঝায় ?

উত্তর:‘উলগুলান’ বলতে বোঝায় ‘চরম বিশৃঙ্খলা’ বা ‘বিদ্রোহ’কে।

উপবিভাগ : ২.২

২.২ঠিক বা ভুল নির্ণয় করো:

২.২.১।শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।

উত্তর:ভুল

২.২.২।মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।

উত্তর:ভুল

২.২.৩।‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপে সমাজকে সমর্থন করেছিলেন।

উত্তর:ভুল

২.২.৪।গান্ধীজি ও ডঃ আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন।

উত্তর:ভুল

উপবিভাগ : ২.৩

২.৩‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের মেলাও:

২.৩।‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের মেলাও

ক স্তম্ভখ স্তম্ভ
অরবিন্দ ঘোষআজান্দ হিন্দ ফৌজ
তারকনাথ পালিতবেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
নবগোপাল মিত্রবেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
রসিদ আলীহিন্দু মেলা
উত্তর:
ক স্তম্ভখ স্তম্ভ
অরবিন্দ ঘোষবেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
তারকনাথ পালিতবেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
নবগোপাল মিত্রহিন্দু মেলা
রসিদ আলীআজান্দ হিন্দ ফৌজ

উপবিভাগ : ২.৪

২.৪প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান গুলি চিহ্নিত করো ও নাম লেখো:

২.৪.১।সাঁওতাল বিদ্রোহের এলাকা।

২.৪.২।নীল বিদ্রোহের একটি কেন্দ্র।

২.৪.৩।দেশীয় রাজ্য হায়দরাবাদ।

২.৪.৪।পুনর্গঠিত রাজ্য গুজরাট।

উপবিভাগ : ২.৫

২.৫নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা টি নির্বাচন করো:

২.৫.১।বিবৃতি : ‘একা’আন্দোলন সংঘটিত হয়েছিল উত্তরপ্রদেশে।

ব্যাখ্যা ১ : এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।

ব্যাখ্যা ২ : এটি ছিল একটি কৃষক আন্দোলন।

ব্যাখ্যা ৩ : এটি ছিল একটি শ্রমিক আন্দোলন

উত্তর:ব্যাখ্যা ২ : এটি ছিল একটি কৃষক আন্দোলন।

২.৫.২।বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।

ব্যাখ্যা ১ : এর উদ্দেশ্যে ছিল বিপ্লবীদের দমন করা।

ব্যাখ্যা ২ : এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।

ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্যে ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

উত্তর:ব্যাখ্যা ৩ : এর উদ্দেশ্যে ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

২.৫.৩।বিবৃতি : বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

ব্যাখ্যা ১ : বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক।

ব্যাখ্যা ২ : তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক।

ব্যাখ্যা ৩ : তারা ছিলো শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক।

উত্তর:ব্যাখ্যা ৩ : তারা ছিলো শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক।

২.৫.৪।বিবৃতি : ভারতে নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়।

ব্যাখ্যা ১ : কারণ তারা গান্ধীজীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

ব্যাখ্যা ২ : কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারায় দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

ব্যাখ্যা ৩ : কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।

উত্তর:ব্যাখ্যা ৩ : কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।

বিভাগ – ‘গ’

৩.দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১ টি):১১×২=২২

৩.১।সামাজিক ইতিহাস কী ?

উত্তর:১৯৬০-এর দশক থেকে এডওয়ার্ড থমসন, এরিক হবসবম প্রমুখ ঐতিহাসিকদের হাত ধরে জন্ম নেয় নতুন সামাজিক ইতিহাস। দরবারি ইতিহাসের পরিবর্তে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন, সামাজিক-অর্থনৈতিক সম্পর্ক, ধর্ম-সংস্কৃতি এভাবে সামগ্রিক যাপনের কথা অন্তর্ভুক্ত হয়েছে সামাজিক ইতিহাস চর্চায়।