progoti logoProgoti

Navigation Menu

ভূগোল

class-10 | 2024পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ ক

.বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:১x১৪=১৪

১.১।একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো—

()ভূমিকম্প
()অগ্নুৎপাত
()পাত সঞ্চালন
()আবহবিকার
উত্তর: আবহবিকার

১.২।পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সঙ্কীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে—

()বার্গসুন্ড
()ক্রেভাস
()অ্যারেট
()সার্ক
উত্তর: বার্গসুন্ড

১.৩।বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো—

()স্ট্র্যাটোস্ফিয়ার
()মেসোস্ফিয়ার
()ট্রপোস্ফিয়ার
()আয়নোস্ফিয়ার
উত্তর: ট্রপোস্ফিয়ার

১.৪।বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, যখন—

()উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
()উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়
()উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে
()অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
উত্তর: উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়

১.৫।ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো—

()৬ ঘণ্টা
()৬ ঘণ্টা ১৩ মিনিট
()৬ ঘণ্টা ৩০ মিনিট
()৬ ঘণ্টা ৪৫ মিনিট
উত্তর: ৬ ঘণ্টা ১৩ মিনিট

১.৬।সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে—

()হিমানী সম্প্রপাত
()হিমশৈল
()হিমপ্রাচীর
()হিমগুল্ম
উত্তর: হিমপ্রাচীর

১.৭।বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো—

()ধানের খোসা
()ফ্লাই অ্যাশ
()পলিথিন
()ক্যাডমিয়াম
উত্তর: ধানের খোসা

১.৮।ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো—

()ডাল হ্রদ
()নৈনিতাল
()উলার হ্রদ
()প্যাংগং হ্রদ
উত্তর: প্যাংগং হ্রদ

১.৯।ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো—

()শিলং মালভূমি
()হিমালয়ের পাদদেশ অঞ্চল
()পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল
()ছোটোনাগপুর মালভূমি
উত্তর: শিলং মালভূমি

১.১০।ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো—

()লোহিত মৃত্তিকা
()পলি মৃত্তিকা
()কৃষ্ণ মৃত্তিকা
()ল্যাটেরাইট মৃত্তিকা
উত্তর: কৃষ্ণ মৃত্তিকা

১.১১।ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত—

()লক্ষ্ণৌ
()নাগপুর
()কটক
()মুম্বই
উত্তর: নাগপুর

১.১২।বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো—

()কাগজ শিল্প
()লৌহ-ইস্পাত শিল্প
()দোহন শিল্প
()পেট্রোরসায়ন শিল্প
উত্তর: কাগজ শিল্প

১.১৩।'ভারতের ডেট্রয়েট' বলে পরিচিত—

()জামশেদপুর
()আহমেদাবাদ
()পুনে
()চেন্নাই
উত্তর: চেন্নাই

১.১৪।উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো—

()সবুজ
()লাল
()গাঢ় নীল
()হলুদ
উত্তর: সবুজ

বিভাগ খ

২.১নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :: ১x৬=৬

২.১.১।নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়।

উত্তর:শু

২.১.২।ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।

উত্তর:

২.১.৩।সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়।

উত্তর:শু

২.১.৪।হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা।

উত্তর:

২.১.৫।গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত।

উত্তর:

২.১.৬।আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ।

উত্তর:শু

২.১.৭।মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো।

উত্তর:
২.২উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :: ১x৬=৬

২.২.১।প্রপাতকূপ (Plunge pool) সৃষ্টি হয় _______-এর পাদদেশে।

উত্তর:জলপ্রপাত

২.২.২।বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় _______ শক্তির প্রভাবে।

উত্তর:কোরিওলিস

২.২.৩।নিরক্ষীয় অঞ্চলে _______ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।

উত্তর:পরিচলন

২.২.৪।শীতল _______ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয়।

উত্তর:ল্যাব্রাডর

২.২.৫।ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি _______ বর্জ্য।

উত্তর:চিকিৎসা সংক্রান্ত

২.২.৬।ন্যাপথা _______ শিল্পের প্রধান কাঁচামাল।

উত্তর:পেট্রোরসায়ন

২.২.৭।২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য হলো _______।

উত্তর:অরুণাচল প্রদেশ
২.৩একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :: ১x৬=৬

২.৩.১।চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন্ প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়?

উত্তর:দ্রবণ ক্ষয়

২.৩.২।বায়ুমণ্ডলের কোন্ স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়?

উত্তর:মেসোস্ফিয়ার

২.৩.৩।কোন্ মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়?

উত্তর:ভারত মহাসাগর

২.৩.৪।কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।

উত্তর:মালনাদ

২.৩.৫।কোন্ শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০ মে ২০২০ সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল?

উত্তর:আম্ফান

২.৩.৬।শ্বাসমূল কোন্ জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য?

উত্তর:লবণাম্বু বা ম্যানগ্রোভ

২.৩.৭।খনিজ তেল উত্তোলনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উত্তর:রাজস্থান

২.৩.৮।ভারতের কোনো একটি স্বাভাবিক বন্দরের নাম লেখো।

উত্তর:বিশাখাপত্তনম বা মুম্বাই
২.৪বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ১x৪=৪

বামদিকডানদিক
কাশ্মীর উপত্যকারাজস্থান
লুনি নদীজাফরান
রডোডেনড্রনলৌহ-ইস্পাত শিল্প
সালেমআলপাইন উদ্ভিদ
উত্তর:
বামদিকডানদিক
কাশ্মীর উপত্যকাজাফরান
লুনি নদীরাজস্থান
রডোডেনড্রনআলপাইন উদ্ভিদ
সালেমলৌহ-ইস্পাত শিল্প

বিভাগ গ

.নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):২x৬=১২

৩.১।নগ্নীভবন কাকে বলে?

অথবা

বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো?

৩.২।আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল (ITCZ) কী?

অথবা

সমুদ্রস্রোতের সংজ্ঞা দাও।

৩.৩।বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে?

অথবা

কম্পোস্টিং কী?

৩.৪।মরুস্থলী বলতে কী বোঝো?

অথবা

ভারতের প্রধান জলবিভাজিকার নাম কী?

৩.৫।সামাজিক বনসৃজন বলতে কী বোঝো?

অথবা

ধাপ চাষের সংজ্ঞা দাও।

৩.৬।উপগ্রহ চিত্র বলতে কী বোঝো?

অথবা

ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের সংজ্ঞা দাও।

বিভাগ ঘ

.সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):৩x৪=১২

৪.১।নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থার তিনটি বর্ণনা দাও।

অথবা

বায়ুমণ্ডলের ওজোন স্তরের গুরুত্ব লেখো।

৪.২।বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো।

অথবা

ভাগীরথী-হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো।

৪.৩।ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য লেখো।

অথবা

ভারতের পরিবহণ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।

৪.৪।উপগ্রহ চিত্রের তিনটি প্রধান ব্যবহার উল্লেখ করো।

অথবা

ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের তিনটি ব্যবহার লেখো।

বিভাগ ঙ

৫.১যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২=১০

৫.১.১।নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।

৫.১.২।বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো।

৫.১.৩।পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক বর্ণনা করো।

৫.১.৪।সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণগুলি আলোচনা করো।

৫.২যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২=১০

৫.২.১।ভারতের উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।

৫.২.২।ভারতে কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

৫.২.৩।পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।

৫.২.৪।ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের প্রধান পাঁচটি কারণ আলোচনা করো।

বিভাগ চ

.ভারতের রেখা-মানচিত্রে উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো:১x১০=১০

৬.১।মেঘালয় মালভূমি

৬.২।কঙ্কণ উপকূল

৬.৩।নর্মদা নদী

৬.৪।করমণ্ডল উপকূল (বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল)

৬.৫।একটি পলি মৃত্তিকা অঞ্চল

৬.৬।কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার

৬.৭।পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল

৬.৮।পশ্চিমবঙ্গের একটি তৈল-রসায়ন শিল্প কেন্দ্র

৬.৯।ভারতের একটি হাইটেক বন্দর

৬.১০।পশ্চিম ভারতের একটি মহানগর