progoti logoProgoti

Navigation Menu

ভূগোল

class-10 | 2018পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ ক

.বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:১x১৪ = ১৪

১.১।শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়—

()ক্যানিয়ন
()V আকৃতির উপত্যকা
()মন্থকূপ
()ধান্দ
উত্তর: ক্যানিয়ন

১.২।পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে—

()নীলনদের মোহানায়
()হোয়াংহোর মোহানায়
()সিন্ধুনদের মোহানায়
()মিসিসিপি-মিসৌরির মোহানায়
উত্তর: মিসিসিপি-মিসৌরির মোহানায়

১.৩।উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে—

()আয়নোস্ফিয়ার
()স্ট্র্যাটোস্ফিয়ার
()মেসোস্ফিয়ার
()এক্সোস্ফিয়ার
উত্তর: মেসোস্ফিয়ার

১.৪।মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়—

()সাইক্লোন
()টুইস্টার
()টাইফুন
()হ্যারিকেন
উত্তর: টুইস্টার

১.৫।শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল—

()নিউফাউন্ডল্যান্ড উপকূল
()গিনি উপকূল
()ফ্লোরিডা উপকূল
()পেরু উপকূল
উত্তর: নিউফাউন্ডল্যান্ড উপকূল

১.৬।মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে—

()180°
()360°
()90°
()120°
উত্তর: 90°

১.৭।নিম্নলিখিত বর্জ্যপদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য—

()প্লাস্টিক বর্জ্য
()কৃত্রিম রবার বর্জ্য
()অ্যালুমিনিয়াম পাত
()সবকটিই প্রযোজ্য
উত্তর: সবকটিই প্রযোজ্য

১.৮।নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়—

()মধ্যপ্রদেশ
()অন্ধ্রপ্রদেশ
()বিহার
()উত্তরপ্রদেশ
উত্তর: অন্ধ্রপ্রদেশ

১.৯।শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে-সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে—

()খাদার
()ভাঙ্গর
()ভাবর
()বেট
উত্তর: ভাবর

১.১০।ভারতে একটি লবণাক্ত হ্রদর উদাহরণ হল —

()প্যাংগং হ্রদ
()ভীমতাল
()ডাল হ্রদ
()লেকটাক হ্রদ
উত্তর: প্যাংগং হ্রদ

১.১১।ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে—

()গাঙ্গেয় সমভূমি
()পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে
()সুন্দরবন
()মরু অঞ্চল
উত্তর: পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে

১.১২।গম হল একটি—

()রবি শস্য
()খারিফ শস্য
()জায়িদ শস্য
()পানীয় ফসল
উত্তর: রবি শস্য

১.১৩।উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে—

()পূর্ব-পশ্চিম করিডোর
()সোনালি চতুর্ভূজ
()উত্তর-দক্ষিণ করিডোর
()উত্তর-মধ্য করিডর
উত্তর: উত্তর-দক্ষিণ করিডোর

১.১৪।ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল —

()IRS
()LANDSAT
()SPOT
()Station
উত্তর: IRS

বিভাগ খ

.অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:22x1

২.১নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো: ১x৬ = ৬

২.১.১।জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।

উত্তর:

২.১.২।বায়ুর চাপ ফটিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়।

উত্তর:শু

২.১.৩।নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়।

উত্তর:

২.১.৪।প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়।

উত্তর:

২.১.৫।বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।

উত্তর:

২.১.৬।পেট্রোরসায়ন শিল্পকে 'আধুনিক শিল্পদানব' আখ্যা দেয়া হয়।

উত্তর:শু

২.১.৭।মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল 'প্লাটফর্ম' ।

উত্তর:শু
২.২উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: ১x৬ = ৬

২.২.১।________ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক 'মিয়েন্ডর' নামে পরিচিত।

উত্তর:মিয়েনড্রেস

২.২.২।হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমন্তরাল ফাটলগুলিকে ________ বলে।

উত্তর:ক্রেভাস

২.২.৩।বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ________ বলে।

উত্তর:বৈপরীত্য উত্তাপ

২.২.৪।ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীতে প্রবেশ করাকে ________ বলে।

উত্তর:বান ডাকা

২.২.৫।যে-সব বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ________ বলে।

উত্তর:জৈব ভঙ্গুর বর্জ্য

২.২.৬।________ ভারতের বৃহত্তম দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ।

উত্তর:আনাইমুদি

২.২.৭।________ ভারতের জীবনরেখা বলা হয়।

উত্তর:রেলপথকে
২.৩একটি বা দুটি শব্দে উত্তর দাও: ১x৬ = ৬

২.৩.১।সাহারা মরুভূমির বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?

উত্তর:আর্গ

২.৩.২।বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়?

উত্তর:ওজোন স্তর

২.৩.৩।কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়?

উত্তর:ভারত মহাসাগর

২.৩.৪।কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।

উত্তর:মালনাদ

২.৩.৫।কোন গাছ থেকে প্রাকৃতিক রবার সংগ্রহ করা হয়?

উত্তর:হিভিয়া ব্রাসিলিয়েনসিস

২.৩.৬।ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম?

উত্তর:অরুণাচল প্রদেশ

২.৩.৭।ভারতের কোন বন্দরে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়?

উত্তর:কলকাতা বন্দর

২.৩.৮।ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে কোন রঙের সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়?

উত্তর:বাদামী
২.৪বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ১x৪ = ৪

বামদিকডানদিক
তালপশ্চিম হিমালয়ের হ্রদ
জুম চাষমৃত্তিকা ক্ষয়
চিকমাগালুরকফি গবেষণা কেন্দ্র
বারাণসীডিজেল রেল ইঞ্জিন
উত্তর:
বামদিকডানদিক
তালপশ্চিম হিমালয়ের হ্রদ
জুম চাষমৃত্তিকা ক্ষয়
চিকমাগালুরকফি গবেষণা কেন্দ্র
বারাণসীডিজেল রেল ইঞ্জিন

বিভাগ গ

.নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:২x৬ = ১২

৩.১।পর্যায়ন বলতে কী বোঝো?

অথবা

৩.১।পলল শঙ্কু কাকে বলে?

৩.২।গর্জনশীল চল্লিশা কী?

অথবা

৩.২।আন্তঃস্রোত ও বহিঃস্রোতের পার্থক্য লেখো।

৩.৩।বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো?

অথবা

৩.৩।পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।

৩.৪।ভারতের মরু মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো।

অথবা

৩.৪।ভারতের দুন উপত্যকার সংজ্ঞা দাও।

৩.৫।জায়িদ শস্য কী?

অথবা

৩.৫।শিকড় আলগা শিল্প বলতে কী বোঝায়?

৩.৬।উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও।

অথবা

৩.৬।ভগ্নাংশসূচক স্কেল (RF) এর ব্যবহার লেখো।

বিভাগ ঘ

.সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও:৩x৪ = ১২

৪.১।নদীর মোহানায় বদ্বীপ কেন গড়ে ওঠে তার কারণ ব্যাখ্যা করো।

অথবা

৪.১।বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে উচ্চতার প্রভাব আলোচনা করো।

৪.২।বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা আলোচনা করো।

অথবা

৪.২।বর্জ্য পদার্থের স্ক্রাবার ব্যবহারের সুফল কী?

৪.৩।ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের তিনটি পার্থক্য লেখো।

অথবা

৪.৩।ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আলোচনা করো।

৪.৪।উপগ্রহ চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখো।

অথবা

৪.৪।ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলির পরিচয় দাও।

বিভাগ ঙ

৫.১যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২ = ১০

৫.১.১।হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও।

৫.১.২।বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো।

৫.১.৩।জেট বায়ুর সাথে ভারতের মৌসুমি বায়ুর সম্পর্ক আলোচনা করো।

৫.১.৪।জোয়ার-ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো।

৫.২যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২ = ১০

৫.২.১।উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর তুলনামূলক আলোচনা করো।

৫.২.২।ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

৫.২.৩।পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।

৫.২.৪।ভারতের জনসংখ্যার অসম বণ্টনের পাঁচটি কারণ আলোচনা করো।

বিভাগ চ

.রেখা-মানচিত্রে উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো:১x১০ = ১০

৬.১।আরাবল্লী পর্বত

৬.২।নর্মদা নদী

৬.৩।উত্তর-পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র

৬.৪।ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল

৬.৫।ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল

৬.৬।ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র

৬.৭।ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল

৬.৮।পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর

৬.৯।ভারতের একটি হাইটেক বন্দর

৬.১০।পূর্ব ভারতের একটি মহানগর