ভূগোল
class-10 | 2017পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটবিভাগ ক
১.বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:১x১৪=১৪
১.১।যে-প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে—
১.২।লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল—
১.৩।হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল—
১.৪।যে-যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয়—
১.৫।এল নিনোর প্রভাব দেখা যায়—
১.৬।পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে-জোয়ার সৃষ্টি হয় তাকে বলে—
১.৭।বর্জ্যব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল—
১.৮।ভারতের নবীনতম রাজ্যটি হল—
১.৯।উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল—
১.১০।ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল—
১.১১।ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল—
১.১২।ভারতের 'সিলিকন ভ্যালি' বলা হয়—
১.১৩।ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল—
১.১৪।15′ x 15′ অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) হল—
বিভাগ খ
২.১নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে-কোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও) :: ১x৬=৬
২.১.১।বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়।
২.১.২।ওজোনস্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।
২.১.৩।ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।
২.১.৪।সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।
২.১.৫।ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা হয়।
২.১.৬।ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ।
২.১.৭।উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।
২.২উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: ১x৬=৬
২.২.১।বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে _______ বলে।
২.২.২।হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে _______ বলে।
২.২.৩।কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি _______ গোলার্ধে অবস্থিত।
২.২.৪।পৃথিবী ও চাঁদের মাঝখানে যখন সূর্য থাকে তখন তাকে _______ বলে।
২.২.৫।_______ একপ্রকার বিষাক্ত বর্জ্যের উদাহরণ।
২.২.৬।ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল _______।
২.২.৭।ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার _______-এ অবস্থিত।
২.৩একটি বা দুটি শব্দে উত্তর দাও: ১x৬=৬
২.৩.১।সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কী বলে?
২.৩.২।বায়ুমণ্ডলের কোন্ স্তরে বিমান চলাচল করে?
২.৩.৩।কোন্ স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে?
২.৩.৪।বর্জ্য পদার্থের একটি উদাহরণ দাও যা জৈব অবিশ্লেষ্য বর্জ্য।
২.৩.৫।দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
২.৩.৬।ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?
২.৩.৭।২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত?
২.৩.৮।উপগ্রহ চিত্র কোন্ দিন সংগ্রহ করা হয়?
২.৪বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ১x৪=৪
| বামদিক | ডানদিক |
|---|---|
| লুনি নদী | কৃত্রিম উপগ্রহ |
| কেন্দ্রীয় ধান গবেষণাগার | ভিলাই |
| ইনস্যাট (INSAT) | রাজস্থান |
| লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্র | কটক |
| বামদিক | ডানদিক |
|---|---|
| লুনি নদী | রাজস্থান |
| কেন্দ্রীয় ধান গবেষণাগার | কটক |
| ইনস্যাট (INSAT) | কৃত্রিম উপগ্রহ |
| লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্র | ভিলাই |
বিভাগ গ
৩.নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):২x৬=১২
৩.১।প্রপাতকূপ কাকে বলে?
অথবা
লোয়েস-এর সংজ্ঞা দাও।
৩.২।আপেক্ষিক আর্দ্রতা কী?
অথবা
পেরিগি জোয়ার বলতে কী বোঝো?
৩.৩।বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়?
অথবা
তেজস্ক্রিয় বর্জ্য কী?
৩.৪।মৌসুমি বিস্ফোরণ-এর সংজ্ঞা দাও।
অথবা
সামাজিক বনসৃজন কাকে বলে?
৩.৫।ধাপ চাষের গুরুত্ব কী?
অথবা
তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।
৩.৬।ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের সংজ্ঞা দাও।
অথবা
দূরসংবেদন কী?
বিভাগ ঘ
৪.সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও:৩x৪=১২
৪.১।উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন?
অথবা
সমুদ্রবায়ু ও স্থলবায়ুর তিনটি পার্থক্য লেখো।
৪.২।বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যেকোনো তিনটি ভূমিকা সংক্ষেপে লেখো।
অথবা
গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?
৪.৩।ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার মধ্যে তিনটি পার্থক্য লেখো।
অথবা
ভারতে পরিবহণ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।
৪.৪।ভূ-বৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে তিনটি প্রধান পার্থক্য লেখো।
অথবা
উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার সংক্ষেপে আলোচনা করো।
বিভাগ ঙ
৫.১যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও (দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্ককন আবশ্যিক নয়): ২x৫=১০
৫.১.১।শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।
৫.১.২।বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো।
৫.১.৩।পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।
৫.১.৪।ভরা কোটাল ও মরা কোটাল কীভাবে সৃষ্টি হয় আলোচনা করো।
৫.২যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ২x৫=১০
৫.২.১।ভারতের উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।
৫.২.২।ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫.২.৩।পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪।ভারতের নগর উন্নয়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।
বিভাগ চ
৬.রেখা-মানচিত্রে উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো:১x১০=১০
৬.১।নীলগিরি পর্বত
৬.২।তাপ্তি নদী
৬.৩।লোকটাক হ্রদ
৬.৪।ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল
৬.৫।একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল
৬.৬।মরু উদ্ভিদ অঞ্চল
৬.৭।ভারতের একটি গম উৎপাদক অঞ্চল
৬.৮।ভারতের বৃহত্তম ম্যানচেস্টার
৬.৯।পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর
৬.১০।ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র