বাংলা
class-10 | 2020পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট১.সঠিক উত্তরটি নির্বাচন করাে:১৭x১=১৭
১.১।পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন-
১.২।নদেরচাঁদের বয়স-
১.৩।ছােটোমাসি তপনের থেকে কত বছরের বড়াে-
১.৪।‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধকাব্য’ -এর কোন্ সর্গ থেকে নেওয়া হয়েছে ?
১.৫।“তারা আর স্বপ্ন দেখতে পারল না।” কারা স্বপ্ন দেখতে পারল না?
১.৬।“গান বাঁধবে সহস্র উপায়ে- কে গান বাঁধবে ?
১.৭।পালকের কলমের ইংরেজি নাম হ’ল-
১.৮।কানে কলম খুঁজে দুনিয়া খোজেন-
১.৯।“হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড” – উক্তিটি
১.১০।অনুসর্গের দৃষ্টান্ত কোনটি?
১.১১।দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে-
১.১২।‘ইসাবের মেজাজ চড়ে গেল’ – নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?
১.১৩।‘ফেলাইলা কনক-বলয় দূরে’- নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল
১.১৪।‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’- এটি কী ধরনের বাক্য ?
১.১৫।‘আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি’ -এটি কোন্ শ্রেণির বাক্য ?
১.১৬।‘জগদীশবাবু সিড়ি ধরে নেমে যান’- বাক্যটির ভাববাচ্যের রূপ হ’ল-
১.১৭।‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’- এটি কোন বাচ্যের উদাহরণ
২.কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:১ x ১৯ = ১৯
২.১যে-কোনাে ৪টি প্রশ্নের উত্তর দাও।: ১ X ৪= ৪
২.১.১।‘বড়াে ভয় করিতে লাগিল নদেরচাঁদের”- নদেরচাঁদের কেন ভয় করতে লাগল?
২.১.২।“অমৃত ফতােয়া জারি করে দিল,”- অমৃত কী ‘ফতােয়া’ জারি করেছিল?
২.১.৩।“বুড়ােমানুষের কথাটা শুনো”- বুড়ােমানুষের কোন কথা শুনতে বলা হয়েছে?
২.১.৪।“আপনি কি ভগবানের চেয়েও বড়াে?”- বক্তা একথা কাকে বলেছিলেন?
২.১.৫।“আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।”- বক্তার কোন্ দিনটি সবচেয়ে দুঃখের?
২.২যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও:: ৪×১=৪
২.২.১।“এল ওরা লােহার হাতকড়ি নিয়ে”- ওরা কারা?
২.২.২।“হায়, বিধি বাম মম প্রতি।” বক্তার এমন মন্তব্যের কারণ কী?
২.২.৩।“তােমায় নিয়ে বেড়াবে গান”- গান কোথায় বেড়াবে?
২.২.৪।“ধ্বংস দেখে ভয় কেন তাের?”- কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন?
২.২.৫।‘সিন্ধুতীরে রহিছে মাঞ্জস।” – “মাঞ্জস’ শব্দের অর্থ কী?
২.৩যে-কোনাে তিনটি প্রশ্নের উত্তর দাও:: ৩x১=৩
২.৩.১।“তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি।”- কী নিয়ে লেখকদের ‘প্রথম লেখালেখি’?
২.৩.২।“লাঠি তােমার দিন ফুরাইয়াছে।”- কথাটি কে বলেছিলেন?
২.৩.৩।“এতে রচনা উৎকট হয়।”- রচনা ‘উৎকট’ হয় কীসে?
২.৩.৪।প্রয়ােজনমতাে বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন?
২.৪যে-কোনাে আটটি প্রশ্নের উত্তর দাওঃ: ৮x১=৮
২.৪.১।তির্যক বিভক্তি কাকে বলে?
২.৪.২।সম্বন্ধপদ কারক নয় কেন?
২.৪.৩।অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও।
২.৪.৪।নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও।
২.৪.৫।নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করাে:- “পৃথিবী হয়তাে বেঁচে আছে।”
২.৪.৬।উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করাে- “ওরা ভয়ে কাঠ হয়ে গেল।”
২.৪.৭।সূর্য পশ্চিমদিকে উদিত হয়- বাক্যনির্মাণের কোন্ শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে ?
২.৪.৮।‘বহুরূপী’- শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করাে।
২.৪.৯।‘কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।’ – জটিল বাক্যে পরিবর্তন করাে।
২.৪.১০।‘নদীর ধারে তার জন্ম হইয়াছে’- কর্তৃবাচ্যে পরিণত করাে।
৩.প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০ টি শব্দে উত্তর দাও:৩+৩= ৬
৩.১যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও::
৩.১.১।“ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে”- ছেলেদুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায়?
৩.১.২।“সে ভয়ানক দুর্লভ জিনিস।”- কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন?
৩.২যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও::
৩.২.১।“এসাে যুগান্তের কবি,”– ‘যুগান্তের কবি’কে কেন আহ্বান করা হয়েছে?
৩.২.২।“সে জানত না আমি আর কখনাে ফিরে আসব না।”- ‘সে’ কে? ‘আমি আর কখনাে ফিরে আসব না’ বলার কারণ কী?
৪.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:৫
৪.১।“ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”- কে, কাকে শিখিয়েছে? ‘খাঁটি জিনিস’ বলতে কী বােঝানাে হয়েছে?
৪.২।“তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গােপন করিল”— কে হাসি গােপন করল? তার হাসি পাওয়ার কারণ কী?
৫.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:৫
৫.১।“অভিষেক করিলা কুমারে।”– ‘কুমার’ কে ? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলােচনা করাে।
৫.২।“আয় আরাে বেঁধে বেঁধে থাকি”- কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখাে।
৬.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:৫
৬.১।“বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।”- লেখক কোন্ ধরনের বাধার কথা বলেছেন ?
৬.২।“আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা”- বক্তার আসল নাম কী ? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করাে।
৭.কম-বেশি ১২৫ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:৪
৭.১।“এইবার হয় তাে শেষ যুদ্ধ !”– কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলেছেন কেন?
৭.২।“দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাঁহাপনা।”- বক্তা কে? তারা কেন দরবার ত্যাগ করতে চান?
৮.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও:৫x২=১০
৮.১।“ফাইট কোনি, ফাইট”- সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ‘ফাইট’ করতে হয়েছিল, নিজের ভাষায় লেখ।
৮.২।“খিদ্দা, এবার আমরা কী খাব?”- বক্তা কে?উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন?
৮.৩।“খাওয়ায় আমার লােভ নেই। ডায়েটিং করি।”- বক্তা কে ? তার ডায়েটিং-এর পরিচয় দাও।
৯.চলিত গদ্যে বঙ্গানুবাদ করাে:৪
৯।Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.
১০.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:৫
১০.১।মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করাে।
১০.২।তােমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হ’ল- এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে।
১১.কম-বেশি ৪০০ শব্দে যে-কোনাে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করাে:১০
১১.১।বিজ্ঞানের ভালাে মন্দ
১১.২।একটি ভ্রমণের অভিজ্ঞতা
১১.৩।আমাদের পরিবেশঃ সমস্যা ও প্রতিকার
১১.৪।খেলাধুলা ও ছাত্রসমাজ