progoti logoProgoti

Navigation Menu

বাংলা

class-10 | 2018পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

.সঠিক উত্তরটি নির্বাচন করাে:১৭x১=১৭

১.১।সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান-

()একদিন
()দুদিন
()চারদিন
()পাঁচদিন
উত্তর: একদিন

১.২।তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন?

()শুকতারা
()আনন্দমেলা
()সন্ধ্যাতারা
()দেশ
উত্তর: সন্ধ্যাতারা

১.৩।“দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে”- বক্তা হলেন-

()জগদীশবাবু
()নিমাইবাবু
()অপূর্ব
()গিরীশ মহাপাত্র
উত্তর: জগদীশবাবু

১.৪।‘সমুদ্রনৃপতি সুতা’- কে ?

()লক্ষ্মী
()পদ্মা
()উমা
()বারুণী
উত্তর: পদ্মা

১.৫।‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ – কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

()নিহিত পাতাল ছায়া
()পাঁজরে দাঁড়ের শব্দ
()দিনগুলি রাতগুলি
()জলই পাষাণ হয়ে আছে
উত্তর: জলই পাষাণ হয়ে আছে

১.৬।“সেই হােক তােমার সভ্যতার শেষ পুণ্যবাণী”- ‘সভ্যতার শেষ পুণ্যবাণী’ হল-

()বিদ্বেষ ত্যাগ করা
()ক্ষমা করাে
()ভালবাসো
()মঙ্গল করাে
উত্তর: ক্ষমা করাে

১.৭।“Sensitized Paper’-এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন –

()স্পর্শকাতর কাগজ
()সুবেদী কাগজ
()সুগ্রাহী কাগজ
()ব্যথাপ্রবণ কাজ
উত্তর: সুগ্রাহী কাগজ

১.৮।চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন?

()সাত টাকা
()আট টাকা
()ন-টাকা
()দশ টাকা
উত্তর: সাত টাকা

১.৯।‘শ্রীপান্থ’ ছদ্মনামে লিখেছেন –

()অন্নদাশংকর রায়
()বলাইচাঁদ মুখােপাধ্যায়
()সুনীল গঙ্গোপাধ্যায়
()নিখিল সরকার
উত্তর: নিখিল সরকার

১.১০।রাজায় রাজায় যুদ্ধ হয়- এই বাক্যের কর্তাটি

()প্রযােজ্য কর্তা
()সহযােগী কর্তা
()ব্যতিহার কর্তা
()সমধাতুজ কর্তা
উত্তর: ব্যতিহার কর্তা

১.১১।পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি–

()অব্যয়ীভাব
()তৎপুরুষ
()দ্বিগু
()বহুব্রীহি
উত্তর: দ্বিগু

১.১২।রামদাস আর কোনো প্রশ্ন করিল না – নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হল

()তৎপুরুষ
()অব্যয়ীভাব
()কর্মধারয়
()দ্বিগু
উত্তর: তৎপুরুষ

১.১৩।“তােরা সব জয়ধ্বনি কর”- এটি কোন্ বাচ্যের উদাহরণ?

()কর্তৃবাচ্য
()কর্মবাচ্য
()ভাববাচ্য
()কর্মকর্তৃবাচ্য
উত্তর: কর্তৃবাচ্য

১.১৪।‘হায়, তােমার এমন দশা কে করলে!’ – এটি কী ধরনের বাক্য?

()অনুজ্ঞাসূচক বাক্য।
()বিস্ময়সূচক বাক্য
()নির্দেশক বাক্য
()প্রশ্নবােধক বাক্য।
উত্তর: বিস্ময়সূচক বাক্য

১.১৫।‘বয়স ত্রিশ-বত্রিশের অধিক নয়, কিন্তু ভারি রােগা দেখাইল।’ – এটি কোন শ্রেণির বাক্য?

()সরল বাক্য
()জটিল বাক্য
()মিশ্র বাক্য
()যৌগিক বাক্য
উত্তর: যৌগিক বাক্য

১.১৬।‘মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা’- নিম্নরেখ পদটি কোন্ কারকের উদাহরণ ?

()কর্তৃ কারক
()করণ কারক
()অপাদান কারক
()অধিকরণ কারক
উত্তর: অধিকরণ কারক

১.১৭।রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান– এই বাক্যের নিম্নরেখ অংশটি হল-

()উদ্দেশ্য
()উদ্দেশ্যের সম্প্রসারক
()বিধেয়
()বিধেয়ের সম্প্রসারক
উত্তর: বিধেয়

.কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:১ x ১৯=১৯

২.১যে-কোনাে ৪টি প্রশ্নের উত্তর দাও।: ১ X ৪= ৪

২.১.১।“তবে এ বস্তুটি পকেটে কেন”?- কোন্ বস্তুটি পকেটে ছিল?

উত্তর:যে বস্তুটি পকেটে ছিল সেটি হলো একটি গাঁজার কলকে।

২.১.২।“হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে।” কী রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে?

উত্তর:বহু রূপের খেলা দেখিয়ে অর্থাৎ বহুরূপী সেজে মানুষের মনোরঞ্জন করে হরিদার জীবন চলে যাচ্ছে。

২.১.৩।“নদেরচাঁদ সব বােঝে”- নদেরচাঁদ কী বােঝে?

উত্তর:নদীর প্রতি নদেরচাঁদের একটা অস্বাভাবিক মায়া ছিল। সেটা তার বয়স এবং পেশার পক্ষে মোটেই মানানসই নয়। এটা সে বোঝে。

২.১.৪।“একটু ‘কারেকশান’ করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে।”- কে কী ছাপানাের কথা বলেছেন?

উত্তর:তপনের নতুন মেসো তপনের লেখা গল্প ছাপানোর কথা বলেছেন。
২.২যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর দাও:: ৪x১=8

২.২.১।“বিদ্রুপ করছিলে ভীষণকে”- কীভাবে ‘বিদ্রুপ’ করছিল?

উত্তর:বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল ভীষণকে。

২.২.২।“কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে”,- বক্তার এমন মন্তব্যের কারণ কী?

উত্তর:‘রাঘব’ মরেও বেঁচে উঠেছিল বলে রাক্ষসরাজ রাবণ এমন মন্তব্য করেছেন。

২.২.৩।“ওরে ওই স্তব্ধ চরাচর।”- চরাচর স্তব্ধ কেন?

উত্তর:অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ ছিল。

২.২.৪।“রক্ত মুছি শুধু গানের গায়ে”- কথাটির অর্থ কী ?

উত্তর:এর অর্থ- হিংস্রতা, ক্রুরতা, হানাহানি ইত্যাদির বিরুদ্ধে কবির অবলম্বন হল গান。

২.২.৫।“কন্যারে ফেলিল যথা” কন্যাকে কোথায় ফেলা হল?

উত্তর:সমুদ্রের মাঝে এক দিবস পুরী ছিল। সেখানেই কন্যাকে ফেলা হল。
২.৩যে-কোনাে তিনটি প্রশ্নের উত্তর দাও:: ৩x১=৩

২.৩.১।“আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন” – শব্দের ‘ত্রিবিধ কথা’ কী?

উত্তর:শব্দের ত্রিবিধ কথা হল অভিধা, লক্ষণা ব্যঞ্জনা。

২.৩.২।“যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মােটামুটি দুই শ্রেণিতে ভাগ করা যেতে পারে।”- শ্রেণি দুটি কী কী?

উত্তর:শ্রেণি দুটি হল- ১) যারা ইংরেজি জানে না বা অল্প জানে এবং ২) যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় কমবেশি বিজ্ঞান পড়েছে。

২.৩.৩।দু-জন সাহিত্যিকের নাম করাে যাঁদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা。

উত্তর:দু-জন সাহিত্যিক যাঁদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়。

২.৩.৪।লেখক শ্রীপান্থ ছােটোবেলায় কীসে ‘হােম-টাস্ক’ করতেন?

উত্তর:লেখক শ্রীপান্থ ছোটবেলায় কলাপাতায় হোমটাস্ক করতেন。
২.৪যে-কোনাে আটটি প্রশ্নের উত্তর দাও:: ৮x১=৮

২.৪.১।নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও。

উত্তর:যে বাক্যের সাহায্যে কোনো সাধারণ তথ্য বা বিবৃতি প্রকাশ করা হয়, তাকে নির্দেশক বাক্য বলে。

২.৪.২।শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও。

উত্তর:একটি শব্দ বিভক্তির উদাহরণ হল ‘তে’। যেমন- বুলবুলিতে ধান খেয়েছে。

২.৪.৩।প্রযােজ্য কর্তা কাকে বলে?

উত্তর:যে কর্তা অপরকে দিয়ে কর্ম সম্পাদন করায় তাকে প্রযোজক কর্তা বলে। আবার, প্রযোজক কর্তা যাকে দিয়ে কর্ম সম্পাদন করায়, সেই হলো প্রযোজ্য কর্তা。

২.৪.৪।নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করাে- কহ দাসে লঙ্কার কুশল。

উত্তর:কুশল= কর্মকারক, শূন্য বিভক্তি。

২.৪.৫।সম্বন্ধপদ কাকে বলে?

উত্তর:বাক্যস্থিত যে নামপদের ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না কিন্তু অন্য কোনো নামপদের সম্বন্ধ থাকে, তাকে সম্বন্ধ পদ বলে。

২.৪.৬।গৌর অঙ্গ যাহার- ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখাে。

উত্তর:গৌরাঙ্গ= সমানাধিকরণ বহুব্রীহি সমাস。

২.৪.৭।কর্মকর্তৃবাচ্য কাকে বলে?

উত্তর:যে বাচ্যে কর্মবাচক পদটি কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে কর্মকর্তৃবাচ্য বলে。

২.৪.৮।বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোল আনাই বজায় আছে।- সরলবাক্যে পরিণত করাে。

উত্তর:বাবুটির স্বাস্থ্য গেলেও ষোল আনাই বজায় আছে। (সরলবাক্য)

২.৪.৯।‘আর কোনাে ভয় নেই।’ – প্রশ্নবােধক বাক্যে পরিবর্তন করাে。

উত্তর:প্রশ্নবোধক বাক্য= আর ভয় কীসের?

২.৪.১০।‘বুড়াে মানুষের কথাটা শুনাে।– কর্মবাচ্যে পরিণত করাে。

উত্তর:(তোমার দ্বারা) বুড়ো মানুষের কথাটা শোনা হোক。

.প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও:৩+৩=৬

৩.১যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:: ১x৩=৩

৩.১.১।“উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন।” – “উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন?

৩.১.২।“বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।” বক্তা কে ? তাঁর বাবা কাকে কী চাকরি করে দিয়েছিলেন ?

৩.২যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:: ১x৩=৩

৩.২.১।“সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।” কোন্ কোন্ জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কী?

৩.২.২।“আমাদের ইতিহাস নেই” – কে, কেন একথা বলেছেন?

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১।“তপন আর পড়তে পারে না। বােবার মতাে বসে থাকে।” – তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করাে。

৪.২।“অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল।” -অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কী করেছিলেন?

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও::

৫.১।“আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাব না কি?” – এমনটা মনে হচ্ছে কেন?

৫.২।“নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা;” – পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথােপকথন নিজের ভাষায় লেখাে。

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও::

৬.১।‘বাংলা ভাষায় বিজ্ঞান’ শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলােচনা করাে。

৬.২।“আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।”- কোন্ জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কী? এ বিষয়ে লেখকের মতামত কী?

.কম-বেশি ১২৫ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও:

৭.১।“বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়।” – মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।”- কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বস্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে?

৭.২।“মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন।”- কে, কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কী লেখা ছিল?

.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে দুটি প্রশ্নের উত্তর দাও::২x৫=১০

৮.১।‘কোনি’ উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলােচনা করাে。

৮.২।“ওইটেই তাে আমি রে, যন্ত্রণাটাই তাে আমি”- বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে。

৮.৩।“ অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল।”- কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখাে。

.চলিত গদ্যে বঙ্গানুবাদ করাে::

৯।The teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.

উত্তর:শিক্ষকদেরকে সমাজের মেরুদণ্ড হিসাবে গণ্য করা হয়। তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলেন। তারা ছাত্রদের নিজের সন্তানের মতো ভালবাসেন। শিক্ষকরা সর্বদাই আমাদের উত্তম ও মহৎ হতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন。

১০.কম-বেশি ১৫০ শব্দে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও::১x৫=৫

১০.১।কুসংস্কার প্রতিরােধে বিজ্ঞানমনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করাে。

১০.২।তােমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হল। এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করাে。

১১.নিম্নলিখিত যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো।:১০

১১.১।বইপড়া

১১.২।বাংলার উৎসব

১১.৩।পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা

১১.৪।তােমার বিদ্যালয় জীবনের প্রথম দিন।