progoti logoProgoti

Navigation Menu

ইতিহাস

class-12 | 2025পূর্ণমান: 40 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

.সঠিক উত্তরটি নির্বাচন করো:

১।প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন –

()রামানন্দ
()কবীর
()তুলসীদাস
()মীরাবাঈ
উত্তর: রামানন্দ

২।ঠিক / ভুল নির্ণয় করো । ইংরেজ দুত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন- (i) রাফল ফিচ (ii) উইলিয়ম হকিন্স (iii) আলমাসুদি (iv) টমাস রো

()I , ii , iii , iv ভুল
()ii , iv ঠিক i , iii ভুল
()I , ii , iii , iv ঠিক
()I , ii , iii ভুল , iv ঠিক
উত্তর: ii , iv ঠিক i , iii ভুল

৩।‘গুরু কা লঙ্গর’ প্রতিষ্ঠা করেন –

()নানক
()কবীর
()নামদেব
()রামানন্দ
উত্তর: নানক

৪।কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান অবিস্মরণীয় ?

()গজল
()কাওয়ালি
()ভাটিয়ালি
()কীর্তন
উত্তর: কাওয়ালি

৫।কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার তৈরি হয়েছিল ?

()নিজামুদ্দিন আউলিয়া
()নাসিরুদ্দিন চিরাগ
()সিকন্দর শাহ
()কুতবুদ্দিন বকতিয়ার কাকি
উত্তর: কুতবুদ্দিন বকতিয়ার কাকি

৬।‘Imperium’ শব্দটির উৎপত্তি হয়েছে –

()গ্রীক শব্দ থেকে
()ল্যাটিন শব্দ থেকে
()ইংরাজি শব্দ থেকে
()জার্মান শব্দ থেকে
উত্তর: ল্যাটিন শব্দ থেকে

৭।আমেরিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল –

()ব্রিটিশরা
()ফরাসীরা
()পর্তূগীজরা
()ওলন্দাজরা
উত্তর: পর্তূগীজরা

৮।‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ

ক স্তম্ভখ স্তম্ভ
(i) টিপু সুলতান(a) লর্ড কর্ণওয়ালিশ
(ii) শ্রীরঙ্গপত্তমের সন্ধি(b) চিলিয়ানওয়ালার যুদ্ধ
(iii) ওয়ারেন হেস্টিংস(c ) দ্বিতীয় ইঙ্গমহীশূর যুদ্ধ
(iv) লর্ড ডালহৌসি(d) সলবাই এর সন্ধি
()(i) -d, (ii) -a , (iii) -c , (iv)- b
()(i)-b , (ii)- d , (iii)- a , (iv)-c
()(i)-c , (ii)-a , (iii)-d, (iv)- b
()(i) -a , (ii) -c, (iii) -b , (iv) – d
উত্তর: (i)-c , (ii)-a , (iii)-d, (iv)- b

৯।সঠিক পরিভাষা সহ চার্ট / ডায়াগ্রামটি পূর্ণ করোঃ জমিদার + ব্রিটিশ কোম্পানি = ?

()চিরস্থায়ী বন্দোবস্ত
()ভাইয়াচারী ব্যবস্থা
()মালগুজারি ব্যবস্থা
()রায়তওয়ারি ব্যবস্থা
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত

১০।ঠিক না ভুল নির্ণয় করোঃ ধনতান্ত্রিক অর্থনীতি বিকাশের পর্যায়গুলি হল – (i) শিল্পজাত মূলধন (ii) কৃষি মূলধন (iii) রাষ্ট্রীয় মূল্ধন (iv) বাণিজ্যিক মূলধন

()i , ii, iii ঠিক iv ভুল
()i , ii, iv ঠিক iii ভুল
()i , iii , iv ঠিক ii ভুল
()ii , iii , iv ঠিক i ভুল
উত্তর: i , iii , iv ঠিক ii ভুল

১১।ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হল –

()পায়েজ
()নুনিজ
()আব্দুর রজ্জাক
()নিকালো ডি কণ্টি
উত্তর: আব্দুর রজ্জাক

১২।আল বিরুনি কোন্‌ ভাষায় কিতা,-উল-হিন্দ রচনা করেছিলেন ?

()হিব্রু
()আরবি
()পারসিক
()হিন্দি
উত্তর: আরবি

১৩।“বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ” –মন্তব্যটি করেছিলেন –

()ইবন বতুতা
()জে বি তাভার্নিয়ের
()আব্দুর রজ্জাক
()টমাস রো
উত্তর: আব্দুর রজ্জাক

১৪।‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ

স্তম্ভ –কখ-স্তম্ভ
(i) মামালুক রাজবংশa. 1451 -1526 খ্রিস্টাব্দ
(ii) তুঘলক রাজবংশb. 1320 -1413 খ্রিস্টাব্দ
(iii) খলজি রাজবংশc. 1414 -1451 খ্রিস্টাব্দ
(iv) লোদি রাজবংশd. 1290 -1320 খ্রিস্টাব্দ
(v) সৈয়দ রাজবংশe. 1206 -1290 খ্রিস্টাব্দ
()(i) -a , (ii) -b , (iii) -c , (iv)- d, (v)-e
()(i)- b , (ii) – c, (iii) – a , (iv) – e, (v)- d
()(i) – e , (ii) – d, (iii) – b , (iv) – c , (v) –a
()(i) – e , (ii) – b, (iii) – d, (iv) – a , (v)- c
উত্তর: (i) – e , (ii) – b, (iii) – d, (iv) – a , (v)- c

১৫।‘Six Voyages’ গ্রন্থটি কে রচনা করেছেন ?

()তাভার্নিয়ের
()বার্নিয়ের
()টেরি
()পেলসার্ট
উত্তর: তাভার্নিয়ের

১৬।‘অবাধ বাণিজ্য নীতি’র প্রবক্তা হলেন –

()কোলবার্ট
()অ্যাডাম স্মিথ
()চতুর্দশ লুই
()নেপোলিয়ান বোনাপার্ট
উত্তর: অ্যাডাম স্মিথ

১৭।ঠিক উত্তরটি নির্ণয় করোঃ বিবৃতি(a) : ইংরেজদের বাণিজ্য কেন্দ্র ছিল মাসুলিপত্তনম , পন্ডিচেরি , শ্রীরামপুর বিবৃতি(b): ফরাসীদের বাণিজ্যকেন্দ্র ছিল মাহে , পন্ডিচেরি , চন্দননগর বিবৃতি(c): ওলন্দাজদের বাণিজ্য কেন্দ্র ছিলো বিদর , সুরাট , কলিকাতা

()(a) সত্য , (b) মিথ্যা , (c ) সত্য
()(a) মিথ্যা , (b) সত্য , (c ) মিথ্যা
()(a) সত্য , (b ) সত্য , (c ) মিথ্যা
()(a) মিথ্যা , (b) মিথ্যা , (c) সত্য
উত্তর: (a) মিথ্যা , (b) সত্য , (c ) মিথ্যা

১৮।‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ

ক –স্তম্ভখ-স্তম্ভ
(i) সম্পদের নির্গমন(a) টমাস মুনরো
(ii) রায়ওয়ারী বন্দোবস্ত(b) দাদাভাই নৌরজী
(iii) মহলওয়ারী বন্দোবস্ত(c ) লর্ড কর্ণওয়ালিশ
(iv) চিরস্থায়ী বন্দোবস্ত(d) এলফিনস্টোন
()(i) -b, (ii) – a , (iii) -d , (iv)-c
()(i)-c , (ii)- d , (iii)-a , (iv)- b
()(i) -d , (ii)- c , (iii) -b , (iv)-a
()(i)- b , (ii) – d, (iii)- a , (iv) – c
উত্তর: (i) -b, (ii) – a , (iii) -d , (iv)-c

১৯।‘জাভা শান্তি চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়েছিল ?

()1830 খ্রিষ্টাব্দে
()1831 খ্রিষ্টাব্দে
()1798 খ্রিষ্টাব্দে
()1800 খ্রিষ্টাব্দে
উত্তর: 1830 খ্রিষ্টাব্দে

২০।কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাওঃ (i) কলিকাতা সুপ্রীম কোর্টের প্রতিষ্ঠা (ii) কোড কর্ণওয়ালিশ প্রবর্তন (iii) ‘প্রাচ্যের অক্সফোর্ড’ নামে পরিচিত কলেজটির প্রতিষ্ঠা (iv) দারোগা প্রথার অবসান ।

()ii , i , iv, iii
()i , ii , iii , iv
()iii , ii , iv , i
()iv , ii , i , iii
উত্তর: i , ii , iii , iv

২১।প্রথম স্বদেশী জাহাজ কোম্পানী প্রতিষ্ঠা করেন –

()ওয়ালচাঁদ হীরাচাঁদ
()কিলাচাঁদ দেবচাঁদ
()চিদাম্বরম পিল্লাই
()নরোত্তম মোরারজি
উত্তর: চিদাম্বরম পিল্লাই

২২।অবশিল্পায়নের প্রধান কারণ ছিল –

()ব্যবসার প্রসার
()বৈষম্যমূলক শিল্পনীতি
()সুষম শুল্কনীতি
()কৃষিকাজে অনাগ্রহ
উত্তর: বৈষম্যমূলক শিল্পনীতি

২৩।“ডুরান্ড লাইন” হল –

()ভারত বাংলাদেশ সীমারেখা
()ভারত তিব্বত সীমারেখা
()ভারত চীন সীমারেখা
()ভারত আফগানিস্তান সীমারেখা
উত্তর: ভারত আফগানিস্তান সীমারেখা

২৪।ইউরোপের ককপিট বলা হয় কাকে ?

()বেলজিয়ামকে
()স্পেনকে
()নেদারল্যান্ডকে
()পর্তুগালকে
উত্তর: বেলজিয়ামকে

২৫।ইন্দোনেশিয়া কোন্‌ ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল ?

()ইংল্যান্ড
()ফ্রান্স
()স্পেন
()হল্যান্ড
উত্তর: হল্যান্ড

২৬।‘চারমিনার’ কোথায় অবস্থিত ?

()পান্ডুয়া
()দিল্লী
()হায়দ্রাবাদ
()নাগপুর
উত্তর: হায়দ্রাবাদ

২৭।বাক্যগুলো কালক্রম অনুসারে সাজাওঃ (a) মার্কো পোলো কুবলাই খাঁর দরবারে আসেন । (খ) ইব্‌ন বতুতা মহম্মদ বিনতুঘলকের দরবারে আসেন । (গ) আব্দুর রজ্জাক দ্বিতীয় দেবরায়ের দরবারে আসেন । (ঘ) বার্ণিয়ের ঔরঙ্গজেবের দরবারে আসেন ।

()a –b – c – d
()b – a – d- c
()d – a – c – b
()c – d – b –a
উত্তর: a –b – c – d

২৮।‘তেলগু কবিতার জনক’ হিসাবে পরিচিত –

()কৃষ্ণদেবরায়
()দ্বিতীয় দেবরায়
()পেদ্দানা
()হরিহর
উত্তর: পেদ্দানা

২৯।রামানন্দ কোন্‌ ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন ?

()শৈব
()বৈষ্ণব
()বৌদ্ধ
()জৈন
উত্তর: বৈষ্ণব

৩০।সুফি পীর অথবা মুরশিদ সাধারণতঃ থাকতেন –

()খান্‌কায়
()জুহাদে
()তওবায়
()রিজায়
উত্তর: খান্‌কায়

৩১।বিবৃতিগুলির সম্পর্ক নির্ণয় করোঃ বিবৃতি (a):1822 খ্রিষ্টাব্দে ডোম পেড্রো নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করেন । বিবৃতি (b):এখন ব্রাজিলবাসী 7 ই সেপ্টেম্বর ‘জাতীয় দিবস’ রূপে উদযাপন করেন ।

()(a) হল (b) এর কারণ
()(a) এবং (b) পরস্পর বিরোধী
()(a) সত্য কিন্তু (b) ভুল
()(a) এবং (b) উভয়েই ভুল
উত্তর: (a) হল (b) এর কারণ

৩২।“উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা ।“ এই উক্তির প্রবক্তা হলেন –

()জেমস জোল
()জুল ফেরি
()লর্ড মেকলে
()অ্যাডাম স্মিথ
উত্তর: জুল ফেরি

৩৩।‘প্রাচের সিজার’ নামে পরিচিত ছিলেন –

()আলবুকার্ক
()মার্কো পোলো
()উইলিয়ম হকিন্স
()ভাস্কো – দ্যা – গামা
উত্তর: আলবুকার্ক

৩৪।ভারতে ‘আধুনিক পুলিশ ব্যবস্থার জনক’ হিসাবে পরিচিত ছিলেন –

()ওয়ারেন হেস্টিংস
()লর্ড কর্ণওয়ালিশ
()লর্ড ক্যানিং
()চার্লস মেটক্যাফ
উত্তর: লর্ড কর্ণওয়ালিশ

৩৫।সর্বোচ্চ আদালত বা সুপ্রীম কোর্ট কবে কলিকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ?

()1771 খ্রিষ্টাব্দে
()1772 খ্রিষ্টাব্দে
()1773 খ্রিষ্টাব্দে
()1774 খ্রিষ্টাব্দে
উত্তর: 1774 খ্রিষ্টাব্দে

৩৬।কৃষ্ণদেবরায় কোন্‌ রাজবংশের রাজা ছিলেন ?

()সঙ্গম রাজবংশ
()সাল্ভু রাজবংশ
()তুলুভ রাজবংশ
()আরাবিডু রাজবংশ
উত্তর: তুলুভ রাজবংশ

৩৭।‘দক্ষিণ ভারতের আগ্রা’ নামে পরিচিত হলো __________ শহর ।

()বিদর
()গুলবর্গা
()বিজাপুর
()গোলকুন্ডা
উত্তর: বিজাপুর

৩৮।তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?

()1566 খ্রিষ্টাব্দ
()1565 খ্রিষ্টাব্দ
()1558 খ্রিষ্টাব্দ
()1556 খ্রিষ্টাব্দ
উত্তর: 1565 খ্রিষ্টাব্দ

৩৯।বাংলার প্রথম স্বাধীন নবাব কে ?

()ইলিয়াস শাহ
()হুসেন শাহ
()সিকন্দর শাহ
()নাসিরুদ্দিন মহম্মদ শাহ
উত্তর: ইলিয়াস শাহ

৪০।বিজয় নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় _________ নদীর তীরে ।

()কাবেরী
()নর্মদা
()কৃষ্ণা
()তুঙ্গভদ্রা
উত্তর: তুঙ্গভদ্রা