progoti logoProgoti

Navigation Menu

ভূগোল

class-12 | 2025পূর্ণমান: 35 | সময়: 1 ঘণ্টা 15 মিনিট

.সঠিক উত্তরটি নির্বাচন করো:

১।জনসংখ্যা বৃদ্ধির হার _________ মহাদেশে সর্বাধিক ।

()আফ্রিকা
()এশিয়া
()দক্ষিন আমেরিকা
()ইউরোপ
উত্তর: আফ্রিকা

২।ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো –

()বিশাখাপত্তনম
()মুম্বাই
()ম্যাঙ্গালোর
()কোচিন
উত্তর: বিশাখাপত্তনম

৩।জলবিভাজিকা অঞ্চল হল একটি –

()প্রাকৃতিক অঞ্চল
()সাংস্কৃতিক অঞ্চল
()ভৌগলিক অঞ্চল
()রাজনৈতিক অঞ্চল
উত্তর: প্রাকৃতিক অঞ্চল

৪।ন্যাশনাল ডেয়ারী ডেভলপমেন্ট বোর্ড গঠিত হয় ________ সালে ।

()1975 সালে
()1965 সালে
()1980 সালে
()1966 সালে
উত্তর: 1965 সালে

৫।ভাকরা – নাঙ্গাল পরিকল্পনার মাধ্যমে _________ রাজ্যে জলসেচ করা হয় ।

()ত্রিপুরা
()ওড়িশা
()পাঞ্জাব
()উত্তর প্রদেশ
উত্তর: পাঞ্জাব

৬।যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব –গ্রাবরেখা একত্রিত হয় তখন তা ______________ গঠন করে ।

()মধ্য গ্রাবরেখা
()প্রান্ত গ্রাবরেখা
()হিমবাহ গ্রাবরেখা
()ভূমি গ্রাবরেখা
উত্তর: মধ্য গ্রাবরেখা

৭।হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফিথিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানীতে ____________ নামে পরিচিত ।

()কাম
()কার
()বন
()হেযো
উত্তর: কার

৮।বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ

বামস্তম্ভডানস্তম্ভ
i. অবিরাম বৃষ্টি(a) স্ট্র্যাটাস মেঘ
ii. ঝিরিঝিরি বৃষ্টি(b) নিম্বস্ট্র্যাটাস মেঘ
iii. বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝা(c ) সিরোকিউমুলাস মেঘ
iv. পরিস্কার আওহাওয়া(d) কিউমুলোনিম্বাস মেঘ
()(i) – b , (ii) – d, (iii) – c , (iv) – a
()(i) – a , (ii) – b , (iii) – d , (iv) – c
()(i) – a , (ii) – c, (iii) – d, (iv)- b
()(i) – b , (ii) – a , (iii) – d , (iv) – c
উত্তর: (i) – b , (ii) – a , (iii) – d , (iv) – c

৯।নিম্নে অঙ্কিত চিত্রটির চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্প নির্বাচন করোঃ (i) নির্দেশিত বায়ু ও (iii) বৃষ্টিপাতের প্রকৃতি কি?

()(i) শীতল বায়ু (ii) উষ্ণ বায়ু (iii) শৈলোৎক্ষেপ বৃষ্টি
()(i) উষ্ণ বায়ু (ii) শীতল বায়ু (iii) পরিচলন বৃষ্টি
()(i) শীতল বায়ু (ii) উষ্ণ বায়ু (iii) নাতিশীতোষ্ণ – ঘূর্ণবাতজনিত বৃষ্টি
()(i) শীতল বায়ু (ii) উষ্ণ বায়ু (iii) ক্রান্তীয় ঘূর্ণবাতজনিত বৃষ্টি
উত্তর: (i) উষ্ণ বায়ু (ii) শীতল বায়ু (iii) পরিচলন বৃষ্টি

১০।निम्नलिखित কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চল থেকে আহরিত করা হয় ?

()ফসফেটিক নডিউলস
()ফেরোম্যাঙ্গানিজ নডিউলস
()মোনাজাইট
()ম্যাসিভ সালফাইড
উত্তর: মোনাজাইট

১১।নিম্নের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক সঠিক বিকল্প নির্বাচন করোঃ

স্তম্ভ -১স্তম্ভ-২
(i) পচাপাতা – লার্ভা – ছোটমাছ – বড়মাছ(a ) পরজীবী
(ii) ঘাস – ঘাসফড়িঙ – ব্যাং – সাপ – বাজপাখি(b) গ্রেজিং বা চারণভূমি
(iii) কুকুর –কৃমি – বিয়োজক(c ) জলাভূমি
(iv) উদ্ভিদ –হরিণ(d) শিকারি
()(i) –(c) , (ii)-(d) , (iii) –(b) , (iv)-(a)
()(i) – (c) , (ii) – (d) , (iii) – (a) , (iv)- (b)
()(i) – (b) , (ii) – (a) , (iii) – (d) , (iv) -(c)
()(i) – (d) , (ii) -(c ) ,(iii) – (b) , (iv)- (a)
উত্তর: (i) – (c) , (ii) – (d) , (iii) – (a) , (iv)- (b)

১২।কার্স্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হল –

()টৈরা রোসা
()লোহিত মৃত্তিকা
()ল্যাটেরাইট
()ল্যাপিস
উত্তর: টৈরা রোসা

১৩।বিবৃতিগুলি পড়ে সত্য / মিথ্যা উল্লেখ করোঃ (i) প্রশান্ত মহাসাগর পৃথিবীপৃষ্ঠের 3 ভাগের মধ্যে 1 ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করেছে । (ii) সমুদ্রস্রোত , সমুদ্রতলের ভূপ্রকৃতির আলোচনা করা হয় সমুদ্র বিজ্ঞানে । (iii) ফার্দিনান্দ ম্যাগেলানকে সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলে হয় । (iv) দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি ।

()(i) –সত্য , (ii) –মিথ্যা , ( iii) –সত্য , (iv)-মিথ্যা
()(i) – মিথ্যা , (ii) -সত্য , (iii)- মিথ্যা , (iv) – সত্য
()(i)- সত্য , (ii) – সত্য , (iii) – মিথ্যা , (iv) – মিথ্যা
()(i) – মিথ্যা , (ii) – মিথ্যা , (iii) – সত্য , (iv) – সত্য
উত্তর: (i)- সত্য , (ii) – সত্য , (iii) – মিথ্যা , (iv) – মিথ্যা

১৪।নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যাধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হল –

()বান্টু
()বেদুইন
()ল্যাপ
()মঙ্গোল
উত্তর: বান্টু

১৫।স্থূল জন্মহার (CBR) হল –

()এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা × 100 / বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা
()এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা × 1000 / বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা
()এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা × 100 / মোট জনসংখ্যার অর্ধেক
()এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা / মোট জনসংখ্যা
উত্তর: এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা × 1000 / বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা

১৬।বন্যা প্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলে –

()আর্দ্র বিন্দু বসতি
()শুস্ক বিন্দু বসতি
()রৈখিক বসতি
()গোষ্টীবদ্ধ বসতি
উত্তর: শুস্ক বিন্দু বসতি

১৭।নিম্নে অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতি উল্লেখ করো ।

()গোষ্ঠীবদ্ধ বসতি
()বিক্ষিপ্ত বসতি
()তারকাকৃতি বসতি
()রৈখিক বসতি
উত্তর: রৈখিক বসতি

১৮।ভারতে বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হলো –

()ডিগবয় আসাম
()হলদিয়া , পশ্চিমবঙ্গ
()জামনগর , গুজরাট
()ট্রম্বে , মহারাষ্ট্র
উত্তর: জামনগর , গুজরাট

১৯।অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল –

()ক্ষয়ীভবন
()পর্যায়ন
()আবহবিকার
()পুঞ্জিত ক্ষয়
উত্তর: পর্যায়ন

২০।নিম্নোক্ত প্লার্টফর্মগুলি (Zoom, Skype, Meet) নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত ?

()ইন্সট্যান্ট ম্যাসেজিং
()ভিডিও কনফারেন্সিং
()টেলি কনফারেন্সিং
()উপগ্রহ যোগাযোগ
উত্তর: ভিডিও কনফারেন্সিং

২১।নিম্নলিখিত কোন্‌ বিবৃতিটি খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?

()খাদ্যশৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার
()খাদ্যশৃঙ্খলে শক্তিপ্রবাহের দশ শতাংশের নীতি অনুসরণ করে শক্তির স্থানান্তরণ হয়
()খাদ্য শৃঙ্খলে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরগুলিতে জীবের সংখ্যা ও শক্তির পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকে ।
()খাদ্যশৃঙ্খলে প্রজাতির সংখ্যা তুলনামূলক ভাবে কম থাকে ।
উত্তর: খাদ্যশৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার

২২।দক্ষিন ভারতের তুলনায় উত্তর ভারতের সমভুমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয় ?

()উত্তর ভারতের নদীগুলিতে সারাবছর জল থাকে
()উত্তর ভারতের সমভূমির বেশিরভাগ জায়গার ভূমিভাগ অপেক্ষাকৃত নরম শিলা দ্বারা গঠিত ।
()উত্তর ভারতের সমভূমিতে বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অনেক নদীতে সেচখাল খনন করা হয়েছে ।
()উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ , নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গরে তোলা ব্যায়সাপেক্ষ ও কষ্টসাধ্য ।
উত্তর: উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ , নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গরে তোলা ব্যায়সাপেক্ষ ও কষ্টসাধ্য ।

২৩।নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় ?

()খাঁড়ি / Estuarine বাস্তুতন্ত্র
()নদী বাস্তুতন্ত্র
()সামুদ্রিক বাস্তুতন্ত্র
()হ্রদ বাস্তুতন্ত্র
উত্তর: খাঁড়ি / Estuarine বাস্তুতন্ত্র

২৪।পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হল –

()কাস্পিয়ান সাগর
()ভ্যান হ্রদ
()চিল্কা হ্রদ
()ওনেগা হ্রদ
উত্তর: ভ্যান হ্রদ

২৫।পরিব্রাজণের আকর্ষণ শক্তি বা Pull factor নয় কোনটি ?

()লাভজনক পেশা ও উচ্চ আয়
()স্বাছ্যন্দ্যপূর্ণ জীবন ও সামাজিক নিরাপত্তা
()সুচিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা
()ধর্ম ও জাতিগত ভেদাভেদ
উত্তর: ধর্ম ও জাতিগত ভেদাভেদ

২৬।বামস্তম্ভের সঙ্গে ডান্সতম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

বামস্তম্ভডানস্তম্ভ
(i) নিবিড় ঘনবসতি যুক্ত অঞ্চল(a) ভেল্ড তৃণভূমি , দক্ষিণ আফ্রিকা
(ii) মধ্যম ঘনবসতি যুক্ত অঞ্চল(b) কালাহারি মরুভূমি , মঙ্গোলিয়া
(iii) বিরল বসতিযুক্ত অঞ্চল(c ) কান্টো সমভূমি , জাপান
(iv) অতিবিরল বসতিযুক্ত অঞ্চল(d) মারেডার্লিং অববাহিকা , অস্ট্রেলিয়া
()(i) – (c ) , (ii) – (d) ,(iii)- ( b) , (iv) – (a)
()(i)-(c ) , (ii) – (d) , (iii) – (a) , (iv)- (b )
()(i)-(d) , (ii) -(c) , (iii) – (a) , (iv)-(b )
()(i) -(b ) , (ii) – (a) , (iii) – (d) , (iv)- (c )
উত্তর: (i)-(c ) , (ii) – (d) , (iii) – (a) , (iv)- (b )

২৭।তিনদিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে এসে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ___________ আকৃতির গ্রামীন জীবন গড়ে ওঠে ।

()H
()V
()T
()Y
উত্তর: Y

২৮।জলবিভাজিকা ব্যবস্থাপণার মূল লক্ষ্য হল –

()জলসম্পদের অতিরিক্ত আরোহণ
()জলাশয় , মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ
()শহরাঞ্চলের সপ্রসারণ
()এক ফসলি চাষের উপর গুরুত্ব প্রদান
উত্তর: জলাশয় , মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ

২৯।বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

বামস্তম্ভডানস্তম্ভ
(i) কৃষি পরিকল্পনা(a) শষ্য প্রগাঢ়তা
(ii) কৃষি জমির উর্বরতা বৃদ্ধি(b) শষ্য সমন্বয়
(iii) কৃষিকাজের পৌনঃপুনিকতা(c ) শস্য পঞ্জিকা
(iv) শস্যের প্রাধান্য(d) শস্যাবর্তন
()(i) – b , (ii) -d, (iii)-a, (iv)- c
()(i) – b , (ii) -d, (iii) -c , (iv)- a
()(i) – d , (ii) -c, (iii) – b , (iv) – a
()(i) – c , (ii) – d, (iii) – a, (iv) – b
উত্তর: (i) – c , (ii) – d, (iii) – a, (iv) – b

৩০।ভৌম জলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে _____________ শিলাস্তরের নীচে ___________ শিলাস্তর থাকা আবশ্যক ।

()সছিদ্র , প্রবেশ্য
()অপ্রবেশ্য , প্রবেশ্য
()প্রবেশ্য , অপ্রবেশ্য
()প্রবেশ্য , সছিদ্র
উত্তর: প্রবেশ্য , অপ্রবেশ্য

৩১।ভবিষ্যৎ জনসংখ্যা বৃধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় –

()জনসংখ্যা গঠন
()অর্থনীতি
()জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি
()জন অভিক্ষেপ
উত্তর: জন অভিক্ষেপ

৩২।২০১১ সালের আদমশুমারি অনুসারে , নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমহ্রাসমান বিচারে সাজাও । (a ) কেরালা (b ) পশ্চিমবঙ্গ (c ) বিহার (d) উত্তর প্রদেশ

()c , b , a, d
()c ,a , b , d
()c , b , d, a
()c , d , b , a
উত্তর: c , b , a, d

৩৩।সঠিক বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসাওঃ দেশের সীমানা অতিক্রম করে দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্য ও সেবার আদান-প্রদান = ?

()আভ্যন্তরীন বাণিজ্য
()আন্তর্জাতিক বাণিজ্য
()পুনঃরপ্তানি বাণিজ্য
()আমদানি বাণিজ্য
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্য

৩৪।মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা কে ?

()হ্যারি হেস
()আলফ্রেড ওয়েগনার
()পিঁচো ‘
()আলফ্রেড ওয়েবার
উত্তর: আলফ্রেড ওয়েগনার

৩৫।উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয় –

()সমবাহু ত্রিভুজের মতো
()নাসপাতির মতো
()ঘন্টা আকৃতির মতো
()পটলের মতো
উত্তর: সমবাহু ত্রিভুজের মতো