progoti logoProgoti

Navigation Menu

ভৌতবিজ্ঞান

class-10 | 2017পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

‘ক’-বিভাগ

.বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ৷ প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখ:১৫x১=১৫

1.1।নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?

()মিথেন
()জলীয় বাষ্প
()কার্বন ডাই অক্সইড
()অক্সিজেন
উত্তর: অক্সিজেন

1.2।নীচের কোনটি চাপের SI একক?

()Nm 2
()Nm-2
()Nm
()N
উত্তর: Nm-2

1.3।একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32; নীচের কোনটি গ্যাসটির আণবিক ওজন?

()8
()16
()32
()64
উত্তর: 64

1.4।নীচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে?

()উষ্ণতা
()দৈর্ঘ্য
()উপাদানের প্রকৃতি
()প্রস্থচ্ছেদ
উত্তর: উপাদানের প্রকৃতি

1.5।দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী?

()f=2r
()f=r/2
()f=r/3
()f=3/2r
উত্তর: f=r/2

1.6।প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি?

()লাল
()হলুদ
()বেগুনি
()সবুজ
উত্তর: বেগুনি

1.7।নিম্নলিখিত ভৌতরাশিগুলির মধ্যে আ্যম্পিয়ার কোনটি?

()কুলম্ভ
()ভোল্ট ওহম -1
()ভোল্ট ওহম
()ভোল্ট-1 ওহম
উত্তর: ভোল্ট ওহম -1

1.8।নীচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়?

()পরিবাহী
()অর্ধপরিবাহী
()অতিপরিবাহী
()অন্তরক
উত্তর: অর্ধপরিবাহী

1.9।নীচের কোনটি α , β ও γ রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম ?

()α > β > γ
()α > γ > β
()γ > β > α
()β > α > γ
উত্তর: α > β > γ

1.10।নীচের কোনটির পারমানবিক ব্যাসার্ধ সর্বাধিক?

()K
()H
()Li
()Na
উত্তর: K

1.11।নীচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান?

()হাইড্রোজেন ক্লোরাইড
()সোডিয়াম ক্লোরাইড
()লিথিয়াম হাইড্রক্সাইড
()ক্যালসিয়াম অক্সাইড
উত্তর: হাইড্রোজেন ক্লোরাইড

1.12।নীচের কোনটি জলীয় দ্রবনে একটি মৃদু তড়িৎবিশ্লেষ্য?

()CH 3 COOH
()NaOH
()H 2 DSO 4
()NaCl
উত্তর: CH 3 COOH

1.13।নীচের কোনটি আর্দ্র আ্যমেনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়?

()গাঢ় H 2 SO4
()P 2 O 5
()CaO
()CaCl 2
উত্তর: CaO

1.14।নীচের কোনটি আ্যলমিনিয়াম ধাতুর আকরিক?

()বক্সইট
()হেমাটাইট
()ম্যালাকাইট
()চ্যালকেপাইরাইট
উত্তর: বক্সইট

1.15।নিচের কোনটি আ্যলডিহাইডের কার্যকারী গ্রুপ?

()-OH
()–CHO
()>C=O
()–COOH
উত্তর: –CHO

‘খ’- বিভাগ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

2.1।শূন্যস্থান পূরন করো: ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা –

উত্তর:কমতে থাকে ।

অথবা

ভূ–উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো

উত্তর:ভূ- উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের (গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা ) সঞ্চিত বরফের স্তূপগুলি গলে যাবে এবং সমুদ্রে জলস্ফীতি ঘটবে । ফলে ভারত ,বাংলাদেশ , মালদ্বীপ , মায়ানমার , ফিলিপিন্স প্রভৃতি সমুদ্রতীরবর্তী দেশের উপকূল ভাগে বিরাট এলাকা জলমগ্ন হয়ে যাবে । সমুদ্রের লবনাক্ত জলের প্রভাবে উর্বর কৃষিজমিগুলি চাষের অনুপযুক্ত হবে , এর পরিণতি হিসেবে ফসলের উৎপাদন ব্যাপক ভাবে ব্যাহত হবে ।

2.2।UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লয়োরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে ?

উত্তর:ক্লোরিন গ্যাস ।

2.3।নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো । একই উষ্ণতা চাপে সমআয়তন CO 2 এবং N 2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক ।

উত্তর:

2.4।বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও অয়তনের মধ্যে সম্পর্কটি লেখ ।

উত্তর:বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও অয়তনের মধ্যে সম্পর্কটি হল – PV = ধ্রুবক ।

2.5।তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য ?

উত্তর:তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ।

অথবা

তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী ?

উত্তর:W.m-1.k-1

2.6।আলোকের বিচ্ছুরণের একটি প্রকৃতিক উদাহরণ দাও ।

উত্তর:রামধনু ।

2.7।কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায় ?

উত্তর:অবতল লেন্সের দ্বারা ।

2.8।যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোচক্রের গতিতে কী পরীবর্তন ঘটবে ?

উত্তর:যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোচক্র বিপরীত দিকে ঘুরবে ।

2.9।1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে ?

উত্তর:1 জুল ।

2.10।তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে β কণা নির্গত হয় ?

উত্তর:তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে β কণা নির্গত হয় ।

অথবা

238/92 U থেকে α কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত ?

উত্তর:90

2.11।বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভডানস্তম্ভ
একটি সন্ধিগত মৌলঅ্যালুমিনিয়াম
একটি ইউরেনিয়ামোত্তরনিকেল
থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe 2 O 3–কে বিজারিত করেটিন
ধাতু সংকর কাঁসাতে উপস্থিতপ্লুটোনিয়াম
উত্তর:
বামস্তম্ভডানস্তম্ভ
একটি সন্ধিগত মৌলনিকেল
একটি ইউরেনিয়ামোত্তরপ্লুটোনিয়াম
থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe 2 O 3–কে বিজারিত করেঅ্যালুমিনিয়াম
ধাতু সংকর কাঁসাতে উপস্থিতটিন

2.12।F 2 অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো । (F=9)

উত্তর:F-F সমযোজী বন্ধন গঠিত হয় ।

2.13।বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক আ্যসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন ?

উত্তর:জলে সামান্য সালফিউরিক আ্যসিড যোগ করলে দ্রবণে আয়নের সংখ্যা বহুগুন বৃদ্ধি পায় , যা তড়িৎ পরিবহণ ক্ষমতা বাড়ায় ।

অথবা

কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা ?

উত্তর:কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপাদানের আয়নগুলি ।

2.14।Cu তড়িৎদ্বার ব্যাবহার করে CuSO 4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় ?

উত্তর:বিশুদ্ধ Cu আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় ।

2.15।লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H 2 S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।

উত্তর:PbS

অথবা

আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয় ?

উত্তর:দ্রবণের বর্ণ সবুজ হয়ে যায় ।

2.16।ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যাবহৃত হয় । একটি আ্যমনিয়া , অপরটি কী ?

উত্তর:কার্বন ডাই অক্সাইড ।

2.17।পলি (ভিনাইল ক্লোরাইড) এর একটি ব্যবহার উল্লেখ করো ।

উত্তর:বৈদ্যুতিক তার ও কেবলের আচ্ছাদন প্রস্তুতিতে ব্যবহৃত হয় ।

2.18।CH 3 CH 2 CH 2 OH এর IUPAC নাম লেখ ।

উত্তর:প্রোপান – 1 – অল ।

অথবা

CH 3 CH 2 OH সমাবয়বগঠন সংকেত লেখ ।

উত্তর:CH 3-O-CH 3 (ডাইমিথাইল ইথার )

‘গ’ বিভাগ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

3.1।কোনো জ্বালানির তাপনমূল্য বলতে কী বোঝায় ? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি ?

3.2।STP তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 cm 3 হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে ?

অথবা

4 আ্যটমস্ফিয়ার চাপে ও 300K উষ্ণতায় 8g H 2 গ্যাসের (H=1) অয়াতন কত হবে ?(R=0.082 লিটার আ্যটস্ফিয়ার মোল -1 K-1)

3.3।কোনো মাধ্যমের প্রতিসারঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে ?

অথবা

গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যাবহার করা হয় ও কেন ?

3.4।ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যাবহারের দুটি সুবিধা উল্লেখ করো ?

3.5।চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না , কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে । কেন ?

অথবা

সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেতিকক ওজন কথাটি ব্যাবহার করা সঙ্গত কেন ?

3.6।ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের নীচের দুটি ধর্মের তুলনা করোঃ গলনাঙ্ক ও জলে দ্রাবতা ।

3.7।কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করোঃ গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরন লেখ ।

3.8।জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় ? বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো ।

উত্তর:ZnO + C → Zn + CO ↑

অথবা

CuSo4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হয় ? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ – বিজারণ বিক্রিয়া ।

3.9।ইথিলিন এর গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ।

অথবা

ডিনেচার্ড স্পিরিট কী ?

‘ঘ’ বিভাগ

.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

4.1।গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের (V বনাম t ) সাহায্যে প্রকাশ করো ।

4.2।আ্যমোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8g আ্যমোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম আ্যমোনিয়াম সালফেট প্রয়োজন হবে ? (H=1 , N=14 , O=16 , S=32)

4.3।স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে ? এর মান কত ?

অথবা

তাপ পরিবহণ ও তড়িৎ পরিবহণের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো । উচ্চ তাপপরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো ।

4.4।আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো । দ্বিতীয় সূত্রের গানিতিক রুপটিও লেখো ।

4.5।অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো ।

অথবা

একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায় । দেখাও যে চ্যুতিকোণের মান δ = i1 + i2 – A . (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যাবহৃত)

4.6।তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখ । পরিবর্তী তড়িৎপ্রবাহ বলতে কী বোঝায় ?

4.7।440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হল । ব্যয়িত তড়িৎশক্তির পরিমান BOT এককে নির্ণয় করো ।

অথবা

6 ওহম রোধের ধাতব তারকে টানা হল যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুন হয় । অন্তিম রোধ কত হবে ?

4.8।ভর ত্রুটি বলতে কী বোঝায় ? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী ?

4.9।মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায় ? এটি একটি উদাহরণ সহ লেখ । একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয় ।

অথবা

মৌলের তড়িৎঋণাত্মক বলতে কী বোঝায় ? ওপর থেকে নীচের দিকে দীর্ঘ পর্যায়সারণির গ্রুপ 1 মৌলগুলির তড়িৎঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় ।

4.10।তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী । অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে সময় ক্যাথোডে ও আ্যনাডে কী কী বিক্রিয়া সংঘটিত হয় ?

4.11।স্পর্শ পদ্ধতিতে SO 2 থেকে SO 3 এর শিল্প উৎপাদনের শর্তসহ সমিতি রসায়নিক সমীকরণ লেখো । উৎপন্ন SO 3 থেকে কীভাবে H 2 SO 4 প্রস্তুত করা হয় ?

4.12।আ্যসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শর্ত উল্লেখ সহ সমিতি রাসায়নিক সমীকরণ লেখো । LPG – এর একটি ব্যাবহার উল্লেখ করো ।

অথবা

কিভাবে পরিবর্তিত করবে ? CH 3 CH 2 OH – CH 2 = CH 2 প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেশন হয় কীভাবে ?