progoti logoProgoti

Navigation Menu

জীবন বিজ্ঞান

class-10 | 2019পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ ক

.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ:১ ✕ ১৫ = ১৫

১.১।ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নির্বাচন করো—

()এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত
()উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়
()ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়
()এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন
উত্তর: এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন

১.২।প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো—

()FSH, LH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH
()অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায়
()ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোষের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
()প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
উত্তর: অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ কমায়

১.৩।মানবদেহে করোটিক স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো—

()১০ জোড়া
()৩১ জোড়া
()১২ জোড়া
()২১ জোড়া
উত্তর: ১২ জোড়া

১.৪।অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো—

()যৌন জনন কারী জীবের জনন মাতৃকোষে ঘটে
()এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
()ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়
()ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না
উত্তর: ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না

১.৫।মিয়োসিস এর তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো—

()দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
()জীবের জনন-অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়
()বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
()কোন প্রাণীর দেহে অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে
উত্তর: বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে

বিভাগ খ

.নিচের ২৬টি প্রশ্ন থেকে যেকোনো ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ:১ ✕ ২১ = ২১

নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো (যেকোনো পাঁচটি):

২.১।_________ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।

উত্তর:অ্যাড্রিনালিন

২.২।DNA অনুর ঘন কুণ্ডলী কৃত গঠনই হলো _________।

উত্তর:ক্রোমোজোম
নীচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন কর (যেকোনো পাঁচটি):

২.৭।বহুমূত্র রোগে আক্রান্ত কোন ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়।

উত্তর:

২.৮।সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে।

উত্তর:
A-স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভের দেওয়া উপযুক্ত শব্দটির সমতা বিধান করো:

২.১৩-২.১৮।

A স্তম্ভB স্তম্ভ
২.১৩ প্রেসবায়োপিয়া(ক) BbRr
২.১৪ বৃদ্ধির কোষীয় বিভেদন দশা(খ) হ্যালডেন
২.১৫ কালো অমসৃণ গিনিপিগের জিনোটাইপ(গ) নিকটদৃষ্টি ত্রুটিপূর্ণ
২.১৬ হট ডাইলুট সুপ(ঘ) জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন
২.১৭ অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়(ঙ) প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন
২.১৮ সেন্ট্রোজোম(চ) কলা, অঙ্গ ও তন্ত্র গঠন
উত্তর:
A স্তম্ভB স্তম্ভ
প্রেসবায়োপিয়ানিকটদৃষ্টি ত্রুটিপূর্ণ
বৃদ্ধির কোষীয় বিভেদন দশাকলা
কালো অমসৃণ গিনিপিগের জিনোটাইপBbRr
হট ডাইলুট সুপহ্যালডেন
অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন
সেন্ট্রোজোমপ্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন

বিভাগ গ

.যেকোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখ:২ ✕ ১২ = ২৪

৩.১।দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি শব্দ ছকের মাধ্যমে দেখাও।

উত্তর:উদ্দীপনা (ঘণ্টার শব্দ) → গ্রাহক (কান) → সংজ্ঞাবহ স্নায়ু → কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (মস্তিষ্ক) → আজ্ঞাবহ স্নায়ু → কারক (পেশি) → সাড়া প্রদান (দরজা খোলা)।

বিভাগ ঘ

.নিচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখ:৫ ✕ ৬ = ৩০

৪.১।একটি আদর্শ নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নির্দিষ্ট অংশগুলি চিহ্নিত করো (ডেনড্রন, র‍্যানভিয়ারের পর্ব, মায়েলিন সিদ, সোয়ান কোষ)।

অথবা