জীবনবিজ্ঞান
class-10 | 2017পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটবিভাগ-ক
১.প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ।:১৫x১=১৫
1.1।কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়। এটি হলো—
1.2।ডায়াবেটিস মেলিটাস-এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম—
1.3।দৈনিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো—
1.4।মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় আলাদা হয় ?
1.7।মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো—
1.10।পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল—
বিভাগ-খ
২.নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ কর (যেকোনো পাঁচটি) ::
2.1।মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনমত পরিমার্জন করার পদ্ধতিকে ______ বলে।
2.2।অ্যাডেনিন একটি ______ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক।
2.5।ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হল ______।
2.13-2.18।A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B- স্তম্ভের সমতাবিধান করো :
| A স্তম্ভ | B স্তম্ভ |
|---|---|
| ২.১৩ অন্ধবিন্দু | (খ) রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল |
| ২.১৪ সাইটোকাইনেসিস | (ঘ) কোশপাত গঠন |
| ২.১৫ 44A+XY | (ছ) পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস |
| ২.১৬ বাদুর ও পাখির ডানা | (গ) সমসংস্থ অঙ্গ |
বিভাগ-গ
৩.নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিন বাক্যে লেখো (যেকোনো ১২টি) ::
3.1।ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
3.6।পিরিমিডিন ক্ষারক এবং 5-C যুক্ত শর্করার ভিত্তিতে DNA ও RNA-এর মধ্যে পার্থক্য নিরূপণ করো।
3.13।সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে রেচিত করে ?
বিভাগ-ঘ
৪.দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (চিত্র অঙ্কন বাধ্যতামূলক যেখানে প্রযোজ্য) ::
4.1।মানুষের চোখের অক্ষিগোলোকের লম্বচ্ছেদ-এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমর ও রেটিনা চিহ্নিত করো।
অথবা
একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো এবং ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল ও সেন্ট্রোমিয়ার চিহ্নিত করো।
4.2।ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃ সম্পর্ক ব্যাখ্যা করো। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে কুণ্ডলী ও সক্রিয়তার ভিত্তিতে পার্থক্য লেখো।