progoti logoProgoti

Navigation Menu

ইতিহাস

class-10 | 2024পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

বিভাগ – ক

.সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:২০ × ১ = ২০

১.১।উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন—

()শহরের ইতিহাসে
()স্থানীয় ইতিহাসে
()শিল্পচর্চার ইতিহাসে
()বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে
উত্তর: বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে

১.২।‘নদীয়া কাহিনী’ – গ্রন্থটি রচনা করেন—

()নিখিলনাথ রায়
()কুমুদরঞ্জন মল্লিক
()সতীশচন্দ্র মিত্র
()কুমুদনাথ মল্লিক
উত্তর: কুমুদনাথ মল্লিক

১.৩।‘কাউন্সিল অফ এডুকেশন’ গঠিত হয়—

()১৮১৩ খ্রিঃ
()১৮২৩ খ্রিঃ
()১৮৩৫ খ্রিঃ
()১৮৪২ খ্রিঃ
উত্তর: ১৮৪২ খ্রিঃ

১.৪।গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ পুস্তিকাটি প্রকাশিত হয়–

()১৮১৭ খ্রিঃ
()১৮২২ খ্রিঃ
()১৮২৩ খ্রিঃ
()১৮৩৫ খ্রিঃ
উত্তর: ১৮২২ খ্রিঃ

১.৫।কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন–

()স্যার রমেশচন্দ্র মিত্র
()স্যার আশুতোষ মুখোপাধ্যায়
()স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
()স্যার জেমস উইলিয়াম কোলভিল
উত্তর: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

১.৬।ঔপনিবেশিক অরণ্য আইনের (১৮৭৮ খ্রিঃ) বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল―

()সাঁওতাল হুল
()মুণ্ডা বিদ্রোহ
()কোল বিদ্রোহ
()রম্পা বিদ্রোহ
উত্তর: মুণ্ডা বিদ্রোহ

১.৭।নীলবিদ্রোহের দু’জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল–

()পাবনা জেলায়
()খুলনা জেলায়
()নদিয়া জেলায়
()ফরিদপুর জেলায়
উত্তর: নদিয়া জেলায়

১.৮।ব্রিটিশ পার্লামেন্ট ‘উন্নততর ভারতশাসন আইন’ পাশ করেছিল—

()১৫ জুলাই, ১৮৫৮ খ্রিঃ
()২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ
()১০ অক্টোবর, ১৮৫৮ খ্রিঃ
()৫ ডিসেম্বর, ১৮৫৮ খ্রিঃ
উত্তর: ২ আগস্ট, ১৮৫৮ খ্রিঃ

১.৯।ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—

()ভারত সভা
()বঙ্গভাষা প্রকাশিকা সভা
()ল্যাণ্ড হোল্ডার্স সোসাইটি
()ভারতের জাতীয় কংগ্রেস
উত্তর: বঙ্গভাষা প্রকাশিকা সভা

১.১০।নবগোপাল মিত্র ছিলেন হিন্দুমেলার—

()সভাপতি
()সহ-সভাপতি
()সম্পাদক
()সহ-সম্পাদক
উত্তর: সহ-সম্পাদক

১.১১।বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, অধ্যাপক ছিলেন–

()গণিত শাস্ত্রের
()রসায়ন শাস্ত্রের
()পদার্থ বিদ্যার
()জীববিদ্যার
উত্তর: পদার্থ বিদ্যার

১.১২।বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন–

()উইলিয়ম কেরি
()ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
()গঙ্গাকিশোর ভট্টাচার্য
()উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
উত্তর: গঙ্গাকিশোর ভট্টাচার্য

১.১৩।সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন—

()বাবা রামচন্দ্র
()এন. জি. রঙ্গ
()স্বামী সহজানন্দ
()ফজলুল হক
উত্তর: স্বামী সহজানন্দ

১.১৪।কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন–

()বিহারে
()গুজরাটে
()রাজস্থানে
()যুক্তপ্রদেশে
উত্তর: রাজস্থানে

১.১৫।গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল—

()১৯১৮ খ্রিঃ
()১৯২২ খ্রিঃ
()১৯২৮ খ্রিঃ
()১৯৩২ খ্রিঃ
উত্তর: ১৯১৮ খ্রিঃ

১.১৬।ভারতছাড়ো আন্দোলনে (১৯৪২) ভোগেশ্বরী ফুকোননী শহীদ হয়েছিলেন—

()গুজরাটে
()পাঞ্জাবে
()আসামে
()উড়িষ্যায়
উত্তর: আসামে

১.১৭।অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন―

()শচীন্দ্র প্রসাদ বসু
()কৃষ্ণকুমার মিত্র
()চিত্তরঞ্জন দাস
()আনন্দমোহন বসু
উত্তর: শচীন্দ্র প্রসাদ বসু

১.১৮।বীণা দাস বাংলার ছোটোলাট স্ট্যান্সী জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন—

()১৯২৮ খ্রিঃ
()১৯৩০ খ্রিঃ
()১৯৩২ খ্রিঃ
()১৯৩৬ খ্রিঃ
উত্তর: ১৯৩২ খ্রিঃ

১.১৯।স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন–

()হৃদয়নাথ কুঞ্জরু
()বল্লভ ভাই প্যাটেল
()পত্তি শ্রীরামালু
()পট্টভি সীতারামাইয়া
উত্তর: পত্তি শ্রীরামালু

১.২০।গোয়া ভারতভুক্ত হয়—

()১৯৪৭ খ্রিঃ
()১৯৫৬ খ্রিঃ
()১৯৬১ খ্রিঃ
()১৯৭১ খ্রিঃ
উত্তর: ১৯৬১ খ্রিঃ

বিভাগ – খ

.নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও):১৬ × ১ = ১৬

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :: ১ × ৪ = ৪

২.১.১।কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় ?

উত্তর:৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবসরূপে উদযাপন করা হয় ।

২.১.২।সরকারী নথিপত্র কোথায় সংরক্ষিত হয় ?

উত্তর:সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত হয় |

২.১.৩।কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:১৯৩০ খ্রিস্টাব্দে (২২ জুন) নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়।

২.১.৪।বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :: ১ × ৪ = ৪

২.২.১।বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকশ্রেণির মধ্যে

উত্তর:ভুল

২.২.২।নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার।

উত্তর:ঠিক

২.২.৩।ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিঞা ।

উত্তর:ভুল

২.২.৪।‘দি বেঙ্গলী’ পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।

উত্তর:ঠিক

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :: ১ × ৪ = ৪

২.৩।‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

ক স্তম্ভখ স্তম্ভ
লর্ড রিপনবেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
নেলী সেনগুপ্তসাধারণ জনশিক্ষা কমিটি
লর্ড আমহার্স্টহান্টার কমিশন
তারকনাথ পালিতস্টিমলঞ্চ শ্রমিক ধর্মঘট
উত্তর:
ক স্তম্ভখ স্তম্ভ
লর্ড রিপনহান্টার কমিশন
নেলী সেনগুপ্তস্টিমলঞ্চ শ্রমিক ধর্মঘট
লর্ড আমহার্স্টসাধারণ জনশিক্ষা কমিটি
তারকনাথ পালিতবেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :: ১ × ৪ = ৪

২.৪.১।চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-১৭৯৯) এলাকা ।

২.৪.২।মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র – কানপুর ।

২.৪.৩।মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র – দিল্লী ।

২.৪.৪।পুনর্গঠিত রাজ্য – কেরল।

উপবিভাগ : ২.৪ (অথবা)

(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য) শূন্যস্থান পূরণ করো :: ১ × ৪ = ৪

২.৪.১।ভারতের প্রথম ভাইসরয় ছিলেন _________।

উত্তর:লর্ড ক্যানিং

২.৪.২।কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় _________ খ্রিস্টাব্দে।

উত্তর:১৮৩৫

২.৪.৩।‘গোরা’ উপন্যাসটি রচনা করেন _________।

উত্তর:রবীন্দ্রনাথ ঠাকুর

২.৪.৪।হরিসিং ছিলেন কাশ্মীরের _________।

উত্তর:রাজা

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :: ১ × ৪ = ৪

২.৫.১।বিবৃতি : হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৭ খ্রিস্টাব্দে।

ব্যাখ্যা ১ : এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দুশাস্ত্রে শিক্ষাদান করা ।

ব্যাখ্যা ২ : এটি ছিল হিন্দু ছাত্র-ছাত্রীদের জন্য একটি সহ-শিক্ষামূলক প্রতিষ্ঠান।

ব্যাখ্যা ৩ : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ।

উত্তর:ব্যাখ্যা ৩ : এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য ।

২.৫.২।বিবৃতি : বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল ১৯২৮ খ্রিস্টাব্দে।

ব্যাখ্যা ১ : এটি ছিল কারখানার মালিকশ্রেণির শোষণের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির একটি আন্দোলন ৷

ব্যাখ্যা ২ : এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন ।

ব্যাখ্যা ৩ : এটি ছিল ঋণ-দাস কৃষিশ্রমিকদের ধনী কৃষকশ্রেণির শোষণ-অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন।

উত্তর:ব্যাখ্যা ২ : এটি ছিল মূলতঃ সরকারি রাজস্ববৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষকশ্রেণি ও কৃষিশ্রমিকদের যৌথ আন্দোলন ।

২.৫.৩।বিবৃতি : দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা।

ব্যাখ্যা ১ : তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

ব্যাখ্যা ২ : তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

ব্যাখ্যা ৩ : তিনি ছিলেন বাংলায় ভারতছাড়ো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ।

উত্তর:ব্যাখ্যা ১ : তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

২.৫.৪।বিবৃতি : ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারি দিনটি রসিদ আলি দিবস রূপে পালিত হয়।

ব্যাখ্যা ১ : রসিদ আলি ছিলেন ‘ভারত ছাড়ো’ আন্দোলনের জনৈক শহীদ।

ব্যাখ্যা ২ : রসিদ আলি ছিলেন একজন জনপ্রিয় ছাত্রনেতা।

ব্যাখ্যা ৩ : রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ।

উত্তর:ব্যাখ্যা ৩ : রসিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ।

বিভাগ – গ

.দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি):১১ × ২ = ২২

৩.১।পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায় ?

উত্তর:প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানবসমাজের ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথষ্ক্রিয়ার ইতিহাস সুদীর্ঘ। এই মিথষ্ক্রিয়ার ইতিহাস পরিবেশের ইতিহাস নামে পরিচিত।

৩.২।আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনীর গুরুত্ব কী ?

উত্তর:আধুনিক ভারতের ইতিহাসচর্চায় আত্মজীবনীর গুরুত্ব অপরিসীম – লেখক প্রত্যক্ষদর্শীরূপে বিবরণী ও স্মৃতি রোমন্থন করেন । এই ধরনের লেখায় একটি বিশেষ সময়কালের সমাজ – সংস্কৃতি , রাজনীতি ও অর্থনৈতিক অবস্থার আখ্যান ফুটে ওঠে ।

৩.৩।আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা – বিস্তারের ক্ষেত্রে ১৮১৩ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন ?

উত্তর:এই সময় পাস হয়েছিল সনদের আইন যা ভারতীয়দের শিক্ষা ব্যবস্থার জন্য বার্ষিক ১ লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দিয়েছিল । এবং এই আইনের দ্বারা ঘোষনা করা হয়েছিল যে ভারতীয়দের শিক্ষার অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কম্পানী সরকারের ।

৩.৪।ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন ?

উত্তর:১৮৩৫ সালে Lord William Bentinck Medical College of Calcutta স্থাপনের অনুমোদন দেন এবং ১৮৩৬ সালে এটি প্রথম ভারতীয় চিকিৎসা মহাবিদ্যালয় হিসেবে শুরু হয় । ১৮৩৬ খ্রিষ্টাব্দে কলকাতা মেডিক্যাল কলেজে মধুসূদন গুপ্ত প্রথম ভারতীয় যিনি মানবদেহের শবব্যবচ্ছেদ করা ছাত্রদের শিখিয়েছিলেন ।

৩.৫।‘পাইক’ কাদের বলা হত ?

উত্তর:ঔপনিবেশিক আমলে মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম প্রভৃতি স্থানের জমিদারের অধীনস্থ যে রক্ষী বাহিনী, তাদের ‘পাইক’ বলা হত। তারা বেতনের পরিবর্তে নিষ্কর জমি ভোগ করত।

৩.৬।‘হেদায়তী’ নামে কারা পরিচিত ছিল ?

উত্তর:বাংলায় ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা তিতুমিরের অনুগামীদের ‘হেদায়তি’ বলা হতো ।

৩.৭।‘বর্তমান ভারত’ গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল ?

৩.৮।গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন ?

৩.৯।‘বিদ্যাসাগর সাট’ বলতে কী বোঝায় ?

উত্তর:বিদ্যাসাগর বাংলা মুদ্রণ এর অক্ষর বিন্যাস এর সমস্যা দূরীকরণের জন্য যে নতুন বাংলা বর্ণ বিন্যাস ও সাজানোর পদ্ধতি আবিষ্কার করেন তা ‘বিদ্যাসাগর সাট’ নামে পরিচিত।

৩.১০।বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ?

৩.১১।কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল ?

৩.১২।সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ?

৩.১৩।জাতীয় আন্দোলনে সরলাদেবী চৌধুরাণীর কীরূপ ভূমিকা ছিল ?

৩.১৪।সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ‘ইণ্ডিয়ান রিপাবলিকান আর্মি’র কীরূপ ভূমিকা ছিল ?

৩.১৫।সর্দার বল্লভভাই প্যাটেলকে ‘ভারতের লৌহমানব’ কেন বলা হয় ?

৩.১৬।উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝায় ?

উত্তর:দেশভাগ ও সীমানা নির্ধারিত হলে পাকিস্তানে থাকা হিন্দুরা ভারতে এবং ভারত থেকে চলে যাওয়া মুসলিমরা পাকিস্তানে সহায়সম্বলহীন অবস্থায় আশ্রয় নেয়। এইভাবে উদবাস্তু সমস্যার সৃষ্টি হয়।

বিভাগ – ঘ

.সাত বা আটটি বাক্যে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও):৬ × ৪ = ২৪

উপবিভাগ : ঘ.১

উপবিভাগ : ঘ.১:

৪.১।উনিশ শতকের বাংলায় নারীসমাজের বিকাশে ‘বামাবোধিনী পত্রিকা’র ভূমিকা বিশ্লেষণ করো।

৪.২।ধর্মসংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো ।

উপবিভাগ : ঘ.২

উপবিভাগ : ঘ.২:

৪.৩।মহাবিদ্রোহ (১৮৫৭)কে কী ‘সামন্ততান্ত্রিক বিদ্রোহ’ বলা যেতে পারে ?

৪.৪।উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ‘ভারতমাতা’ চিত্রটির অবদান কী ছিল ?

উপবিভাগ : ঘ.৩

উপবিভাগ : ঘ.৩:

৪.৫।একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও ।

৪.৬।কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?

উপবিভাগ : ঘ.৪

উপবিভাগ : ঘ.৪:

৪.৭।সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো ।

৪.৮।বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা বিশ্লেষণ করো।

বিভাগ – ঙ

.পনেরো বা ষোলটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:১ × ৮ = ৮

৫.১।বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?

৫.২।‘সভা-সমিতির যুগ’ বলতে কী বোঝায় ? উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দুমেলার কীরূপ অবদান ছিল ?

৫.৩।বাংলায় নমঃশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ।

বিভাগ – চ

.বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশ্ন:

উপবিভাগ : ৬.১

একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) :: ৪ × ১ = ৪

৬.১.১।‘গ্রামবার্তা প্রকাশিকা’র সম্পাদক কে ছিলেন ?

উত্তর:কাঙাল হরিনাথ মজুমদার

৬.১.২।কোন বৎসর সাধারণ ব্রাত্মসমাজ প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:১৮৭৮

৬.১.৩।‘হুল’ শব্দের অর্থ কী ?

উত্তর:বিদ্রোহ

৬.১.৪।‘বসুবিজ্ঞান মন্দির’ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:আচার্য জগদীশচন্দ্র বসু

৬.১.৫।কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:১৮৬৩ (আশ্রম হিসেবে), ১৯০১ (ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়)

৬.১.৬।দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:লীলা নাগ (রায়)

উপবিভাগ : ৬.২

দু’টি অথবা তিনটি বাক্যে নীচের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি) :: ৩ × ২ = ৬

৬.২.১।‘মেকলে মিনিট’ কী ?

৬.২.২।তিতুমির স্মরণীয় কেন ?

৬.২.৩।মোপলা বিদ্রোহ কেন হয়েছিল ?

৬.২.৪।‘ভারত সভা’ প্রতিষ্ঠার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো ।

৬.২.৫।কী উদ্দেশ্যে ‘শ্রীনিকেতন’ গড়ে ওঠে ?