ভূগোল
class-10 | 2020পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিটবিভাগ ক
১.বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:১x১৪ = ১৪
১.১।যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে—
১.২।মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়—
১.৩।অশ্ব অক্ষাংশ অবস্থিত—
১.৪।দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়—
১.৫।সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে—
১.৬।কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়—
১.৭।যানবাহনের কার্বনকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়—
১.৮।ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হ'ল—
১.৯।গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হ'ল—
১.১০।ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হ'ল—
১.১১।ভারতে পশ্চিমীঝঞ্জা দেখা যায়—
১.১২।সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়—
১.১৩।পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত—
১.১৪।ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল—
বিভাগ খ
২.অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:২২x১ = ২২
২.১নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো: ১x৬ = ৬
২.১.১।ভাগিরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হ'ল দেবপ্রয়াগ।
২.১.২।মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়।
২.১.৩।এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়।
২.১.৪।সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।
২.১.৫।পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়।
২.১.৬।শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে।
২.১.৭।উপগ্রহ চিত্র ব্যাখার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক।
২.২উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: ১x৬ = ৬
২.২.১।আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ________ বলা হয়।
২.২.২।মরুভূমি অঞ্চলে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ________ বলে।
২.২.৩।বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ________ পায়।
২.২.৪।________ সমুদ্রস্রোত সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়।
২.২.৫।মালাবার উপকূলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ________ বলে।
২.২.৬।________ ভারতের সর্বাধিক জোয়ার উৎপাদক শস্য।
২.২.৭।ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ________ স্থানে অবস্থিত।
২.৩একটি বা দুটি শব্দে উত্তর দাও: ১x৬ = ৬
২.৩.১।সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কী বলে?
২.৩.২।কোন স্তরে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়?
২.৩.৩।পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম লেখো।
২.৩.৪।প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?
২.৩.৫।ভারতের একটি জায়িদ শস্যের নাম করো।
২.৩.৬।ভারতের কোন রাজ্য বৃষ্টিজল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?
২.৩.৭।ভারতের একটি তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম লেখো।
২.৩.৮।উপগ্রহ চিত্র কোন রঙের সাহায্যে কৃষি জমি বোঝানো হয়?
২.৪বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ১x৪ = ৪
| বামদিক | ডানদিক |
|---|---|
| রোহিলখণ্ড | পুনে |
| কারোয়া | সড়কপথ |
| ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি | উত্তরপ্রদেশ |
| সোনারি চতুর্ভুজ | কাশ্মীর |
| বামদিক | ডানদিক |
|---|---|
| রোহিলখণ্ড | উত্তরপ্রদেশ |
| কারোয়া | কাশ্মীর |
| ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি | পুনে |
| সোনারি চতুর্ভুজ | সড়কপথ |
বিভাগ গ
৩.নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:২x৬ = ১২
৩.১।প্রপাতকূপ কাকে বলে?
অথবা
লোয়েশ কাকে বলে?
৩.২।আপেক্ষিক আর্দ্রতা কী?
অথবা
পেরিজি জোয়ার বলতে কী বোঝো?
৩.৩।বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
অথবা
তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো?
৩.৪।মরুস্থলী বলতে কী বোঝো?
অথবা
ভাউর অঞ্চল বলতে কী বোঝায়?
৩.৫।ধাপ চাষের গুরুত্ব কী?
অথবা
বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝায়?
৩.৬।ভূ-সমলয় উপগ্রহ (Geostationary Satellite) কী?
অথবা
টপোগ্রাফিক্যাল মানচিত্রের দূরসংবেদনের সংজ্ঞা দাও।
বিভাগ ঘ
৪.সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও:৩x৪ = ১২
৪.১।বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ বর্ণনা করো।
অথবা
উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি উপায় কী কী?
৪.২।বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যেকোনো তিনটি ভূমিকা আলোচনা করো।
অথবা
বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়?
৪.৩।ভারতের উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর তিনটি পার্থক্য আলোচনা করো।
অথবা
ভারতে অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি কী কী?
৪.৪।উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের তিনটি পার্থক্য আলোচনা করো।
অথবা
ভূ-বৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।
বিভাগ ঙ
৫.১যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২ = ১০
৫.১.১।মধ্যগতিতে নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও।
৫.১.২।বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো।
৫.১.৩।ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৫.১.৪।সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো।
৫.২যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২ = ১০
৫.২.১।ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য করো।
৫.২.২।ভারতে কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো।
৫.২.৩।পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
৫.২.৪।ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের পাঁচটি কারণ ব্যাখ্যা করো।
বিভাগ চ
৬.রেখা-মানচিত্রে উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো:১x১০ = ১০
৬.১।আরাবল্লী পর্বত
৬.২।নর্মদা নদী
৬.৩।উত্তর-পূর্ব ভারতের একটি বৃষ্টিবহুল অঞ্চল
৬.৪।ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল
৬.৫।একটি কফি উৎপাদক অঞ্চল
৬.৬।ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র
৬.৭।পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর
৬.৮।ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য
৬.৯।পশ্চিম ভারতের একটি মহানগর
৬.১০।ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর