progoti logoProgoti

Navigation Menu

বাংলা

class-10 | 2025পূর্ণমান: 90 | সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট

.সঠিক উত্তরটি নির্বাচন করো:১৭ × ১ = ১৭

১.১।বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, তাকে বলে —

()আকাঙ্ক্ষা
()যোগ্যতা
()আসত্তি
()আসক্তি
উত্তর: আসত্তি

১.২।‘আবার তোরা মানুষ হ’ — বাক্যটি কী জাতীয়?

()নির্দেশক বাক্য
()অনুজ্ঞাসূচক বাক্য
()প্রশ্নবোধক বাক্য
()আবেগসূচক বাক্য
উত্তর: অনুজ্ঞাসূচক বাক্য

১.৩।ভাববাচ্যে প্রাধান্য পায় —

()কর্তা
()কর্ম
()ক্রিয়ার ভাব
()অব্যয়
উত্তর: ক্রিয়ার ভাব

১.৪।‘আমি তোমাকে বইটি দিলাম’ — এটি কোন্ বাচ্যের উদাহরণ?

()কর্তৃবাচ্য
()কর্মবাচ্য
()ভাববাচ্য
()কর্মকর্তৃবাচ্য
উত্তর: কর্তৃবাচ্য

১.৫।“বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন” — কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল?

()এক দণ্ড
()দুই দণ্ড
()তিন দণ্ড
()চার দণ্ড
উত্তর: চার দণ্ড

১.৬।রাবণ ইন্দ্রজিৎ-কে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন্ সময় নির্দেশ করেছিলেন?

()প্রভাতে
()মধ্যাহ্নে
()অপরাহ্ণে
()সন্ধ্যায়
উত্তর: প্রভাতে

১.৭।বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল —

()এক ডজন
()দুই ডজন
()তিন ডজন
()চার ডজন
উত্তর: এক ডজন

১.৮।“প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান” — ফিনিসিয়ানদের লেখনী কী ছিল?

()হাড়ের শলাকা
()ব্রোঞ্জের শলাকা
()বাঁশের কঞ্চি
()পাখির পালক
উত্তর: ব্রোঞ্জের শলাকা

১.৯।“তবু লিখছে। লুকিয়ে লিখছে।” — এভাবে লেখার কারণ কী?

()ভয় পেয়েছে
()যেন নেশায় পেয়েছে
()টাকার জন্য
()নামের জন্য
উত্তর: যেন নেশায় পেয়েছে

১.১০।নদেরচাঁদের বয়স হলো —

()পঁচিশ বছর
()ত্রিশ বছর
()পঁয়ত্রিশ বছর
()চল্লিশ বছর
উত্তর: ত্রিশ বছর

১.১১।গিরীশ মহাপাত্রের জামার রং ছিল —

()সবুজ
()হলুদ
()রামধনু
()লাল
উত্তর: রামধনু

১.১২।‘আফ্রিকা’ কবিতায় ‘আদিম যুগ’ ছিল —

()শান্ত
()উদ্ভ্রান্ত
()ভয়ংকর
()সুশৃঙ্খল
উত্তর: উদ্ভ্রান্ত

১.১৩।কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন?

()১৯৩২ সালে
()১৯৩৪ সালে
()১৯৩৬ সালে
()১৯৩৮ সালে
উত্তর: ১৯৩৬ সালে

১.১৪।অনুসর্গ-প্রধান কারক কয় প্রকার?

()এক প্রকার
()দুই প্রকার
()তিন প্রকার
()চার প্রকার
উত্তর: দুই প্রকার

১.১৫।‘বুলবুলিতে ধান খেয়েছে’ — নিম্নরেখ পদটি (বুলবুলিতে) কোন্ কারক?

()কর্তৃকারক
()কর্মকারক
()করণ কারক
()অপাদান কারক
উত্তর: কর্তৃকারক

১.১৬।কোন্ সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে?

()তৎপুরুষ
()দ্বন্দ্ব সমাসে
()বহুব্রীহি
()দ্বিগু
উত্তর: দ্বন্দ্ব সমাসে

১.১৭।যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, তাকে বলে —

()রূপক কর্মধারয়
()উপমান কর্মধারয়
()উপমিত কর্মধারয়
()মধ্যপদলোপী কর্মধারয়
উত্তর: উপমিত কর্মধারয়

.কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:১৯ × ১ = ১৯

২.১গল্প থেকে যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও::

২.১.১।তপনের লেখা গল্পের নাম কী ছিল?

২.১.২।অপূর্বর ট্রেনের কামরায় কারা ছিল?

২.১.৩।হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে কেন উপোস থাকে?

২.১.৪।নদেরচাঁদ চার বছর কোথায় স্টেশন মাস্টারি করেছে?

২.১.৫।অদল-বদল গল্পে অমৃতের বয়স কত ছিল?

.চলিত গদ্যে বঙ্গানুবাদ করো:

৯।Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home, honest and healthy men are made.

উত্তর:গৃহ হলো শিশুর প্রথম বিদ্যালয় যেখানে সে তার প্রথম পাঠ শেখে। সে বাড়িতেই সবকিছু দেখে, শোনে এবং শিখতে শুরু করে। একটি আদর্শ গৃহেই সৎ ও সুস্থ মানুষ গড়ে ওঠে।

১১.কমবেশি ৪০০ শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:১০

১১.১।বিজ্ঞানের জয়যাত্রা ও মানব সভ্যতা

১১.২।চরিত্র গঠনে খেলাধুলা

১১.৩।বাংলার উৎসব

১১.৪।একটি ভ্রমণের অভিজ্ঞতা